তিস্তা নিয়ে 'নোংরা খেলা'য় খালেদার ছেলে, রাষ্ট্রসংঘে যাওয়ার হুঁশিয়ারি! পাল্টা চাল দিতে তৈরি ভারতও
India-Bangladesh: তিস্তা নিয়ে নোংরা খেলায় মেতে উঠছে বাংলাদেশ। শুধু তাই নয়, এই ইস্যুকে সামনে রেখে নির্বাচনের ময়দানে নামতে চলেছে খালেদা জিয়ার দল। এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাবি, তিস্তা নিয়ে ভারত অপ্রতিবেশীসুলভ আচরণ করছে।
আর সেই কারনেই তিস্তাপারের লাখো মানুষ বন্যা ও খরায় দুর্বিষহ জীবন যাপন করছে। বাংলাদেশে মসনদে বিএনপি আসলে তিস্তা নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি খালেদাপুত্রের। শুধু তাই নয়, ভারতের সঙ্গে অসম, অন্যায্য ও একতরফা সব চুক্তি পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও মন্ত্রব্য করা হয়নি (India-Bangladesh)।

রাজনৈতিক কারবারীদের দাবি, স্থানীয় মানুষকে ত্রিস্তা নিয়ে বিএনপি ভুল বোঝাচ্ছে। রাজনীতি করছে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাতারাতি বদলে গিয়েছে বাংলাদেশের রাজনীতি। মৌলবাদী-কট্টরপন্থিদের বাড়বাড়ন্ত মাথা চাড়া দিয়েছে। লাগাতার ভারত বিদ্বেষ। ইতিহাস ভুলে ভারতকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।
এই অবস্থায় এবার তিস্তা নিয়ে হুঁশিয়ারি বিএনপি নেতার। তাঁর দাবি, তিস্তার দাবি অন্যায্য কিছু নয়। তারেক রহমানের কথায়, ''তিস্তাপারের লাখো মানুষ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত তা বিশ্বের সামনে তুলে ধরা হবে''। এজন্য লাগাতার আন্দোলনের ডাক। জাগো বাহে, তিস্তা বাঁচাই' স্লোগান সামনে রেখে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জায়গায় তিস্তার জলের দাবিতে আন্দোলনে নামেন সেখানকার কয়েকশ মানুষ।
এই প্রসঙ্গে খালেদা-পুত্রের আরও দাবি, ভারতের সঙ্গে যে অভিন্ন ৫৪টি নদী, এই নদীর জলের ন্যায্য হিস্যা প্রাপ্তি কারো কোনো করুণার বিষয় নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা বাংলাদেশের প্রাপ্য। অথচ তিস্তা নদীর জলের জন্য আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে। আগামীদিনে এই বিষয়ে বিএনপি সরকার প্রতিষ্টা হলেই এই বিষয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ বাংলাদেশ হবে বলেও হুঁশিয়ারি।
বলে রাখা প্রয়োজন, বাংলার উত্তরবঙ্গের উপর হয়ে বাংলাদেশে ঢুকেছে তিস্তা। বাংলাদেশের মসনদে হাসিনা থাকার সময়েও বহুবার কেন্দ্রের সঙ্গে তিস্তা নিয়ে কথা হয়েছে। কিন্ত্য বাস্তব কিছু হয়নি। এক্ষেত্রে বড় ভুমিকা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও পাল্টা বাংলাদেশের কারণে আত্রেইয়ী নদীর জল পাচ্ছে না বাংলা। সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে বহুবার দাবি জানানো হলেও কাজ হয়নি। এই অবস্থায় আত্রেয়ী নদীর জলও যাতে বাংলাদেশ দেয় সেই দাবিও জানাচ্ছেন এপারের মানুষ।












Click it and Unblock the Notifications