খালেদা লন্ডন উড়ে যেতেই বুকে কাঁপন ইউনূসের! 'খালি ময়দানে' বাংলাদেশে পা রাখবেন হাসিনা? সেটারই ইঙ্গিত মসজিদে?
Bangladesh: বুকে কাঁপন ধরছে ইউনূসের! ভারতে থেকেও বাংলাদেশের মাটিতে এখনও যে তিনি প্রাসঙ্গিক তা ফের একবার বোঝালেন শেখ হাসিনা (Sheikh Hasina) । বড় বড় করে জামে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল 'জয় বাংলা' লেখা স্লোগান। সাতক্ষীরার কলারোয়ায় ইউরেকা কমপ্লেক্স এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মসজিদ এটি। সেখানেই এবার 'জয় বাংলা' লেখা স্লোগান ভেসে উঠতে দেখা যায়।
একবার নয়, একাধিকবার তা ভেসে ওঠে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। জানা যায়, ওই মসজিদে নমাজ শেষ হতেই স্থানীয় মানুষজন ডিজিটাল বোর্ডে দেখেন বোর্ডে ভেসে উঠেছে 'জয় বাংলা' লেখা স্লোগান। ওই বোর্ডে শুধুমাত্র মসজিদের নাম লেখা ভেসে উঠতো। তবে সেটি রাতারাতি বদলে ভেসে ওঠে, 'জয় বাংলা'; 'জয় বঙ্গবন্ধু' ও 'BD 71 Hacker' লেখা। (Bangladesh)

ওই মসজিদে নামাজ পড়তে আসা বাংলাদেশের (Bangladesh) মানুষজন স্থানীয় সংবাদমাধ্যম 'যুগান্তর'কে জানিয়েছেন, নামাজের পর হঠাত করেই লেখাটি নজরে আসে। যদিও মসজিদ কতৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে।
সংশ্লিষ্ট ওই মসজিদের তরফের জানানো হয়েছে যে, পূর্ব পরিকল্পিতভাবে কেউ কাজটি করেছে। কে করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় স্থানীয় থানাতেও এই সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সেই মতো ঘটনার তদন্তও শুরু হয়েছে। শুধু তাই নয়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
তবে এই ঘটনা নতুন নয়। বাংলাদেশের বুকে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে। আর এই কয়েকমাসে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ইউনূস সরকার। একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এমনকি হাসিনাকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন সে দেশের অন্তবর্তী সরকার। এমনকি হাসিনার পাসপোর্ট সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে।
এমনকি আওয়ামি লিগ নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে। জেলে বন্দি রাখা হয়েছে। কিন্তু তাতে যে সে দেশে আওয়ামী লিগ শেষ হয়ে যায়নি তা ফের একবার জানান মিলল। বলে রাখা প্রয়োজন, আজ মঙ্গলবার সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী খালেদা জিয়া লন্ডনে উড়ে গিয়েছেন।












Click it and Unblock the Notifications