চিন্ময় কৃষ্ণ দাস বহিস্কৃত, দায় ঝেড়ে জানাল বাংলাদেশ ইসকন! চাপ নাকি আতঙ্ক? দাবি ঘিরে জোর চর্চা
Chinmay Krishna Das Prabhu-Iskcon: চিন্ময় কৃষ্ণ দাসকে আগেই ইসকন থেকে বহিস্কৃত করা হয়েছে! কর্মকাণ্ড এবং বক্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ইসকনের। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন। যা নিয়ে উত্তাল বাংলাদেশ। পথে নেমে বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ।
ভারত সহ বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। আর এর মধ্যেই চাঞ্চল্যকর বিবৃতি দিল বাংলাদেশের ইসকন (Chinmay Krishna Das Prabhu-Iskcon)।

আজ বৃহস্পতিবার ওপার বাংলায় সাংবাদিকদের মুখোমুখি হন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। সেখানেই তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে আগেই ইসকন থেকে বহিস্কৃত করা হয়েছে (Chinmay Krishna Das Prabhu-Iskcon) । তার কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। এর দায় ইসকন নেবে না।
এমনকি চিন্ময় কৃষ্ণ দাসকে (Chinmay Krishna Das Prabhu-Iskcon) নিয়ে কলকাতা সহ ভারতজুড়ে যে ক্ষোভ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তা নিয়েও এদিন মন্তব্য করেছেন চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গে ইসকনের কোনও যোগ নেই। কোনও দেশের কোনও ব্যক্তি চিন্ময়কে নিয়ে কী উদ্যোগ নিলো বা কী বলল... সে জন্য ইসকন দায়ী নয়।
অন্যদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা৷ তারা বলছেন, ইসকন বাংলাদেশ কখনই কোনও ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয়। এমনকি ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না।
এই অবস্থায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা, অপপ্রচার ছড়ানো হচ্ছে বলেও এদিন দাবি করেছেন চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। আর এহেন বক্তব্য নিয়েই শুরু হয়েছে এক নতুন বিতর্ক। হঠাত কেন এমন দাবি তা নিয়েও চলছে চর্চা। চাপের মধ্যে পড়েই কি দায় এড়ানোর চেষ্টা? সেই প্রশ্নও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কলকাতার ইসকন অবশ্য চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।












Click it and Unblock the Notifications