‘সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বসেরা বাংলাদেশ’, হিন্দু নিপীড়নের ভুরি ভুরি অভিযোগ উড়িয়ে দাবি ইউনূসের উপদেষ্টার

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নিদর্শন পৃথিবীর আর কোথাও দেখা যায় না - এই বার্তা দিয়েই লাঙ্গলবন্দ স্নানোৎসবের সূচনাতে অংশ নিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। শনিবার থেকে নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদীতীরে শুরু হয়েছে বহু শতাব্দী প্রাচীন এই হিন্দু ধর্মীয় স্নানোৎসব। লাখো পুণ্যার্থীর উপস্থিতিতে উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকা পরিণত হয়েছে ধর্মীয় ঐক্যে।

উৎসব পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা এদিন বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বের সেরা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ - সকলে এখানে মিলেমিশে বসবাস করেন, একসঙ্গে কাজ করেন। এটাই আমাদের ঐতিহ্য"। তিনি আরও বলেন, "কোনও গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার বাংলাদেশের এই সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করতে পারবে না"।

Bangladesh

লাঙ্গলবন্দ উৎসবে পুণ্যার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও স্নানের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জাহাঙ্গির জানান, "আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন রয়েছে। সড়ক ও নৌপথে যাতায়াত স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা প্রস্তুত"।

লাঙ্গলবন্দ স্নানোৎসব উদ্‌যাপন কমিটির তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ১০ লক্ষ পুণ্যার্থী উৎসবে অংশ নিচ্ছেন। বন্দর ও সোনারগাঁ উপজেলার প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ২০টিরও বেশি ঘাটে উৎসবের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র দেশীয় নয়, বিদেশি ভক্তরাও যোগ দিয়েছেন এই ধর্মীয় মিলনমেলায়। উৎসব চলবে রবিবার গভীর রাত পর্যন্ত।

গত ৫ অগস্ট গণআন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তাঁর ভারতে আশ্রয় গ্রহণের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট আমূল বদলে যায়। বর্তমানে মহম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে। কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, এই পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে।

Take a Poll

তবে ঢাকা সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, বাংলাদেশের মাটিতে এখনও সাম্প্রদায়িক শান্তি অটুট, কিছু বিচ্ছিন্ন ঘটনাকে বিদেশি মিডিয়া অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য সেই দাবিকেই আরও জোরালো করে তুলল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+