Bangladesh: ধার দেনায় জর্জরিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, হাসিনার পথেই উৎখাত হবে ইউনূস সরকার?
Bangladesh: শেখ হাসিনা সরকারের (Ex Pm Sheikh Hasina Govt) পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে! মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকারের হাতে 'নতুন' বাংলাদেশের ক্ষমতা। কিন্তু ক্ষমতা থাকলেও দেশ শাসন করতে হিমশিম অবস্থা উপদেষ্টাদের। ক্রমশ বাড়ছে অর্থনৈতিক সঙ্কট। বাড়ছে বৈদেশিক মুদ্রার সঙ্কট। আর তা সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ফের একবার ধার নোবেল জয়ীর সরকার।
প্রায় ৭৫ হাজার কোটি ডলার ধার নিতে চলেছে সে দেশ। আর তাতে অনুমোদন মিললে আইএমএফ থেকে বাংলাদেশের (Bangladessh) ঋণের পরিমাণ দাঁড়াবে ৫৩০ কোটি ডলার। অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার সঙ্কট মেটাতেই বিপুল এই ধার করতে চলেছে ইউনূসের সরকার।

অর্থনৈতিক বিশ্লেষকদের কথায়, বিপুল এই ধারে বোঝা কাঁধে নিয়েই বাংলাদেশকে চলতে হবে। আগামীদিনে পরিস্থিতি আরও সঙ্কটের দিকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে ঠেলে দিচ্ছে বলেও মনে করা হচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অর্থমন্ত্রক একটি সূত্র জানাচ্ছে আইএমএফের তরফে ঋণ কর্মসূচির বাইরে বাংলাদেশ ৩ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দেয়।
এর বিপরীতে কঠিন শর্তসাপেক্ষে ৭৫০ মিলিয়ন ডলার ঋণ দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেবে বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই অর্থসচিব মহম্মদ খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ ব্যাঙ্কের সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়। আর সেঝানেই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে ঋণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পর থেকে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ সহ নানা ধরনের শাকসবজির দাম হু হু করে বাড়ছে। যা নিয়ে সে দেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, সরকারের পতন ঘটে কি লাভ হল! ইউনূস কোনও আশাই দেখাতেই পাচ্ছে না। যদিও এই অবস্থায় বাংলাদেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে প্রত্যেকদিনই সে দেশে আলু-পেঁয়াজ রফতানি করা হচ্ছে।
এমনকী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার (India-Bangladesh)। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউনে'র খবর অনুযায়ী, দেশের মানুষের জন্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইউনূসের সরকার। আর তাই এহে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications