শুধুই হিন্দুদের উপর অত্যাচার! রয়েছে আরও গুণ, বিপজ্জনক দেশের তকমা জিতে নিল বাংলাদেশ
Bangladesh: শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে কয়েকমাস কেটে গিয়েছে! বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় ইউনূস সরকারের নেতৃত্বে অন্তবর্তী সরকার। লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার সহ এয়াকধিক ইস্যুতে বিশ্বের দরবারে সমালোচিত নোবেলজয়ী। আর এর মধ্যেই সবচেয়ে বিপজ্জনক দেশগুলির মধ্যে জায়গা করে নিল বাংলাদেশ।
চলতি বছর সাংবাদিকদের জন্য বিপদজ্জনক ৯ টি দেশের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ)। আর সেই তালিকার প্রথমেই বাংলাদেশের নাম আছে। তবে সাংবাদিকদের জন্য সবথেকে ভয়ঙ্কর ফিলিস্তিন। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ (Bangladesh) এবং মেক্সিকো।

চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে মৃত্যুর মুখোমুখি হয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। চলতি বছরে বাংলাদেশে খুন হতে হয়েছে পাঁচ জন সাংবাদিককে। আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) গোটা বিশ্বে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে। গত ১লা ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে সাংবাদিকদের অবস্থা বিশ্লেষণ করেছে।
আর তা বছর শেষে এই বিষয়ে একটি রিপোর্ট সামনে এনেছে। যা একেবারে চমকে দেওয়ার মতো। ওই রিপোর্টকে ধরেই সংবাদসংস্থা জানাচ্ছে, যুদ্ধের কভার করতে গিয়ে ইজরায়েল সেনাবাহিনীর হাতে মৃত্যু হয়েছে ১৮ জন সাংবাদিকের। এছাড়া ১৬ জন গাজায় এবং দুজন সাংবাদিকের লেবাননে মৃত্যু হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
- Bangladesh: বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ
রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর তথ্য অনুযায়ী, চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় আছে গাজা। এরপরই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গিয়েছে। এই বিষয়ে যদিও বাংলাদেশ প্রশাসনের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ওই প্রতিবেদন অনুযায়ী, পণবন্দি অবস্থায় ৫৫ জন সাংবাদিক আছে। আইএসের হাতে অন্তত ২৫ জন সাংবাদিক বন্দি আছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও কতজন সাংবাদিক নিখোঁজ রয়েছে ওই সংস্থা সে বিষয়েও একট তথ্য দিয়েছে। বলা হচ্ছে, ২০২৩ সাল থেকে ৯৫ জন সাংবাদিকের খোঁজ পাওয়া যায়নি। তবে এই বছর আরও পাঁচ জন ওই সাংবাদিক ওই তালিকায় যুক্ত হয়েছে। অন্মত্ত ১০০ জন সাংবাদিকের খোঁজ নেই। যা খুবই উদ্বেগের বিষয় বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications