কোন মুখে ভারতের কাছে হাত পাতবে বাংলাদেশ! খিদে মেটাতে ইউনূসের মাথা হেঁট, তা বলে এবার...
Bangladesh: বাংলাদেশে চালের দাম আকাশ ছোঁয়া। কয়েকধাপে সে দেশে চাল ভারত পাঠিয়েছে ইতিমধ্যে। আগামী ২৪ যাচ্ছে আরও চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে ভারতীয় জাহাজ। কিন্তু পরিস্থিতি এবং দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। যা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। ইতিমধ্যে তা মেনেও নিয়েছেন ইউনুস সরকারের একাধিক উপদেষ্টা। এই অবস্থায় এবার মায়ানমার থেকে চাল কিনতে চায় বাংলাদেশ।
মায়ানমার জুড়ে চলছে অশান্তি! আরকান আর্মির দখলে একাধিক এলাকা। তাতে কি! বিধ্বস্ত মায়ানমার থেকে এক লাখ পাঁচ হাজার টন আতপ চাল আমদানি করছে বাংলাদেশ (Bangladesh) । জিটুজি চুক্তির আওতায় তা আনা হচ্ছে। এমনটাই দাবি বাংলাদেশের সংবাদমাধ্যম কালের কন্ঠতে।

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মায়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান আগামী ১৫ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের বাজারে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল ভারত থেকে আমদানি করে ইউনূস।
হাসিনা সরকারের পতনের পর প্রথমবার অন্তবর্তী সরকার এই সংক্রান্ত একটি চুক্তি করে। আর সেই অনুযায়ী, বিপুল চাল পাঠায় ভারত। শুধু তাই নয়, দ্বিতীয় ধাপে ২৭ হাজার টন সিদ্ধ চাল পাঠানো হচ্ছে। সম্ভবত আগামীলাল অর্থাৎ শনিবার ১১ জানুয়ারি সেই চালান বাংলাদেশের বন্দরে পৌঁছবে।
বাংলাদেশের ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউনূস সরকার ভারত থেকে দুই লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নেয়। সেই মতো গত ১১ নভেম্বর চুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল সরবরাহ করেছে। দ্বিতীয় চালানে আরো ২৭ হাজার টন সিদ্ধ চাল যাচ্ছে। ইতিমধ্যে প্রথম ধাপে বাংলাদেশে রপ্তানি করা চাল সে দেশের বাজারে পৌঁছে গিয়েছে। তাতে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে আশা করলেও হয়নি।
মানুষের বিপুল চাহিদা। কিন্তু কোনও ভাবেই দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এইও অবস্থায় মায়ানমার থেকেও চাল কেনার সিদ্ধান্ত। জিটুজি চুক্তির আওতায় মায়ানমার থেকে এক লাখ পাঁচ হাাজার টন চালের প্রথম চালান আগামী ১৫ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। মায়ানমারের প্রথম জাহাজ গোল্ডেন স্টার ২২ হাজার টন চাল নিয়ে আসবে। ধাপে ধাপে আসবে আরও চাল।
'কালের কন্ঠে' প্রকাশিত খবর অনুযায়ী, মায়ানমার থেকে এক লাখ পাঁচ হাজার টন আতপ চালের মধ্যে ৯০ হাজার টন চাল আসবে চারটি জাহাজে করে। বাকি ১৫ হাজার টন চাল আসবে ছয়টি ছোট ভেসেলে। সে দেশের এক আধিকারিকের কথায়, বেশির ভাগ চাল উন্মুক্ত দরপত্রের চুক্তির মাধ্যমে আমদানি করা হচ্ছে। ভারত ও মায়ানমার থেকে চাল আমদানির চুক্তি করেছে।












Click it and Unblock the Notifications