India-Bangladesh: বিপুল চাহিদা মেটাতে হিমশিম! আলুর পর এবার ভারত থেকে টন টন কয়লা কিনছে বাংলাদেশ

India-Bangladesh: সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা সহ একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে। যদিও দুদেশের মধ্যে আমদানি-রফতানি এখনও চালু আছে। যদিও বাংলা থেকে বর্তমানে বাংলাদেশে আলু (Bangladesh potato) পাঠানো বন্ধ রয়েছে। আর তা বন্ধ হতেই হু হু করে সে দেশে আলুর দাম হু হু করে বেড়ে গিয়েছে।

বাংলাদেশের টাকায় ৭০ থেকে ৮০ টাকায় সে দেশে বিক্রি হচ্ছে আলু। কার্যত ভারতের তুলনায় ডবল দাম! এই অবস্থায় এবার ভারত থেকে গেল কয়লা। দীর্ঘ প্রায় সাত মাস বাংলাদেশে কয়লা পাঠানো বন্ধ ছিল (India-Bangladesh)।

coal

কিন্তু ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে দীর্ঘদিন পর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। এমনটাই সে দেশের সংবাদমাধ্যমে বাংলা ট্রিবিউনের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই দুই স্থলবন্দর হয়ে আট ট্রাক কয়লা বাংলাদেশে পাঠানো হয়েছে।

কড়ইতলী ও গোবরাকুড়া বন্দরের দায়িত্বে থাকা অন্যতম আধিকারিক পার্থ ঘোষ ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় কয়লা ইন্দোনেশিয়ার কয়লার চেয়ে ভালো মানের। তবে ইন্দোনেশিয়ার কয়লার থেকে ভারতের কয়লায় দাম অনেকটাই বেশি। এই অবস্থায় কম দামে খারাব মানের কয়লা কেনা হচ্ছিল! চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে ভারত থেকে মাত্র ৯৬৪ টন কয়লা আমদানি করেছে বাংলাদেশ। এরপর থেকেই বন্ধ হয়ে যায় কয়লা রফতানি।

কিন্তু বর্তমানে বাংলাদেশে কয়লার চাহিদা আছে। বিক্রিও ভালো হবে! আর সেই আশা নিয়ে ফের একবার কয়লা আমদানি করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। আর সেই অনুজায়ী, কড়ইতলী স্থলবন্দর দিয়ে দুই ট্রাক ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে ছয় ট্রাকের মাধ্যমে মোট ৯৬ টন কয়লা বাংলাদেশে আমদানি করা হয়েছে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ব্যবসায়ীরা জানিয়েছেন গত বছর অর্থাৎ ২০২৩ সালে ভারত থেকে ২২ হাজার টাকায় (বাংলাদেশের মুদ্রায়) প্রতি টন কয়লা কেনা হয়েছিল। এবার সেই অঙ্কটা অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর অনেকদিনের পুরানো। ১৯৯৭ সাল থেকে এই স্থলবন্দর হয়ে কয়লা ভারত থেকে আমদানি করে বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+