Sheikh Hasina: শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা হবে, ঘোষণা ইউনূসের সরকারের
Sheikh Hasina: চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে উত্তাল পরিস্থিতির মাঝেই এবার শেখ হাসিনার বিরুদ্ধে বড় পদক্ষেপ বাংলাদেশ সরকারের। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (ICC) মামলা করা হবে বলে ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus)। বৃহস্পতিবার ইউনূসের কার্যালয়ের তরফে এমনটাই জানানো হয়।
সূত্রের খবর, বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (International Criminal Court) চিফ প্রসিকিউটর করিম এ খান (Karim A Khan)। সেখানেই হাসিনার বিরুদ্ধে মামলার বিষয়ে আলোচনা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে মৃত্যুমিছিলের দায়ে হাসিনাকে দোষীসাব্যস্ত করাই বাংলাদেশ সরকারের উদ্দেশ্য বলে জানান ইউনূস।

হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ অপরাধ ট্রাইবুনালে (Internal Crimes Tribunal of Bangladesh ICT-BD) মামলার পাহাড় জমেছে। হাসিনার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হাসিনা সরকারের বহু সদস্য তথা আওয়ামী লিগের সমর্থককে ইতিমধ্যেই কারাবন্দি করেছে ইউনূসের সরকারের। ভারত থেকে হাসিনার প্রত্যর্পণে ইন্টারপোলের (Interpole) সহযোগিতা চেয়েছে ঢাকা।
গত ৫ অগাস্ট সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। ভারত থেকে তাঁকে ফেরাতে মরিয়া ইউনূসের সরকার। সূত্রের খবর, ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ অপরাধ ট্রাইবুনালের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক।
ইউনূসের সঙ্গে রোহিঙ্গা ইস্যু (Rohingya) নিয়েও আলোচনা সারেন করিম খান। বিশেষ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের আহ্বানকে সমর্থন জানান তিনি। ২০২৫ সালে এই সম্মেলন আয়োজনে সম্মতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ। বাংলাদেশের শিবিরে থাকা রোহিঙ্গাদের স্থায়ী সমাধান খুঁজতে ওই সম্মেলন সহায়তা করবে বলে দাবি ইউনূসের।
এদিকে, চিন্ময় প্রভুর গ্রেফতারির (Chinmoy Prabhu Arrest) পর ভারতে বসেই বিবৃতি জারি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইসকনের সন্ন্যাসীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে ইউনূস সরকারের তীব্র সমালোচনা করেছেন হাসিনা। সকল ধর্মীবলম্বীদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানান শেখ হাসিনা।












Click it and Unblock the Notifications