Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh: ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি সম্পূর্ণ করতে চায় বাংলাদেশ, বার্তা মহম্মদ ইউনুসের

হাসিনা ক্ষমতায় থাকতেই ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থানের জেরে পরিস্থিতি বদলে গিয়েছে। হাসিনা দেশছাড়া হয়েছেন। নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত করা হয়েছে।

মাঝে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে তার জেরে সবটাই থমকে গিয়েছিল। গত একমাসে কিছুটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। এবার ধাপে ধাপে পরিস্থিতি বদলাতে শুরু করে দিয়েছে। এবার আবার নতুন করে সাজাতে তৈরি করেছে বাংলাদেশ সরকার সেকারণে নতুন করে তিস্তা জনবণ্টন চুক্তি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন মহম্মদ ইউনুস।

Muhammad Yunus

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন মহম্মদ ইউনুস। নতুন করে সরকার গড়ার পর বাংলাদেশকে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস বলেছেন ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি বাস্তবায়িত করতে চান তিনি।

যদিও ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতের সঙ্গে একাধিক বিষয়ে বিরোধিতা তৈরি হয়েছে ইউনুসের। হাসিনাহীন বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। এমনকী ভারত দাবি করেছে, যেভাবে হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটে চলেছে তাতে আফগানিস্তান হতে আর বেশি দেরি নেই।

বাংলাদেশে হিন্দুদের উপরে একের পর এক আক্রমণেরক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে মৌলবাজ বেড়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারত। এমনকী বাংলাদেশের দশা আফগানিস্তানের মতো হবে বলেও মন্তব্য করা হয়েছে। মহম্মদ ইউনুস এই মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। উল্টে তিনি বলেছেন কোনওভাবে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে না। ভারতের উচিত প্রতিবেশী রাজ্য হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করা।

হাসিনা ক্ষমতায় থাকতে যে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে উদ্যোগী হয়েছিলেন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনাও হয়েছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে তাঁকে না জানিয়েই মোদী সরকার তিস্তা জলবণ্টন চুক্তি করে ফেলেছেন। বর্ষা ছাড়া অন্য সময়ে তিস্তায় জল থাকে না। এদিকে হাসিনা দেশ ছাড়ার পর নতুন করে ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি বাস্তবায়িত করতে চাইছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+