বাংলাদেশের মাটিতে মোদীর দূতের 'দাদাগিরি'! খুলে গেল ইউনূসের মুখোশ, সংখ্যালঘু নির্যাতন মানল ঢাকা
Bangladesh-India: সংখ্যালঘু ইস্যুতে সোমবার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কার্যত 'দাদাগিরি' দেখিয়েছে ভারত! সংখ্যালঘু নির্যাতন নিয়ে তীব্র নিন্দা জানান বিদেশে সচিব বিক্রম মিশ্রি (vikram misri)। নিরাপত্তা যাতে দেওয়া হয় সেই বার্তা দেন। আর এরপরেই সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে তা মেনে নিল বাংলাদেশ (Bangladesh-India) ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮টি মামলা হয়েছে। এই সমস্ত মামলায় কড়া পদক্ষেপ করা হয়েছে। কাউকে ছাড়া হয়নি বলে দাবি নোবেলজয়ী ইউনূস সরকারের (Muhammad Yunus) ।

শুধু তাই নয়, প্রত্যেক ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতে আছেন তিনি। যা মোটেই ভালো চোখে নেয়নি 'নতুন বাংলাদেশ'। এর মধ্যেই সংখ্যালঘু ইস্যুতে লাগাতার বাংলাদেশকে কড়া বার্তা দেয় ভারত (Bangladesh-India)। যা নিয়ে দু'দেশের মধ্যে শুরু হয়েছে টেনশন।
এই অবস্থায় সোমবার বাংলাদেশে মোদীর দূত হিসাবেই পা রাখেন বিদেশ সচিব বিকাশ মিশ্রি। সে দেশের বিদেশ উপদেষ্টা এবং ইউনুসের দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে তো বটেই, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশ্য সংবাদমাধ্যমে বার্তা দেন। আর এরপরেই তড়িঘিড়ি এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর কথায়, মাইনোরিটি রিলেটেড আপডেট দেওয়া হবে। সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৮৮ মামলা হয়েছে।
যারা এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বাংলাদেশের সংবাদমাধ্যমের মুখোমুখি হন শফিকুল আলম। ছিলেন আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। এই প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আমরা সময়মতো আপডেট দেওয়া হবে বলেও কার্যত মেনে নিয়ে দাবি প্রেস সচিবের।
তবেসংখ্যালঘুর ওপর হামলা নিয়ে এক অদ্ভুত দাবিও করেছেন প্রেস সচিব। তিনি বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।












Click it and Unblock the Notifications