বাংলাদেশে পরপর জঙ্গি হামলার জেরে বন্ধ হল 'মৈত্রী এক্সপ্রেস'
কলকাতা, ৭ জুলাই : বাংলাদেশে পরপর জঙ্গি হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল মৈত্রী এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি কলকাতায় আসা যেত। যা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জঙ্গিরা এই ট্রেনকেও নিজেদের টার্গেট করতে পারে। সেজন্য ঈদের সময়ে দুই দেশের সরকারই ঝুঁকি এড়াতে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে কবে ফের এই ট্রেন চালু হবে সেটা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। এদিন ফের ঈদের দিনে কিশোরগঞ্জে বিস্ফোরণের ঘটনা ঘটায় কবে এই ট্রেন চালু হবে সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
প্রসঙ্গত ২০০৮ সালের ১৪ এপ্রিল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হয়। সপ্তাহে দু'দিন চললেও যাত্রীর চাপে তা বাড়িয়ে বেশিদিন করার কথা হয়েছিল। তবে গত মঙ্গলবার ট্রেন বাতিল করে দেওয়া হয়। তারপরই দু'দেশের সরকার সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে মৈত্রী এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।












Click it and Unblock the Notifications