টিকিট নিয়ে বাড়ি পালাচ্ছেন বাংলাদেশিরা, সঙ্কটে ঢাকা মেট্রো! জানেন কীভাবে মুশকিল আসান হল ভারত?
India-Bangladesh: বাংলাদেশ মেট্রোয় টিকিটের অভাব! আর এই অভাব দূর করতে উদ্যোগী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আর সেজন্য চার লাখ নতুন টিকিট কেনারফ সিদ্ধান্ত। আর তা কিনতে আরও একবার মুশকিল আসান ভারত। ভারত ছাড়াও জাপান এবং থাইল্যন্ড যৌথ ভাবে এই টিকিট তৈরি এবং সরবরাহ করে থাকে।
তবে বাংলাদেশ মেট্রোয় এই টিকিটের জোগান দেয় জাপান। তবে কার্ড সেই ভারত (India-Bangladesh) থেকেই প্রিন্ট হয়। ফলে মেট্রোর টিকিটের ক্ষেত্রেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ। ২০ হাজার টিকিট প্রিন্ট করে ওপার বাংলায় পাঠাবে ভারত। বাকি টিকিট ধাপে ধাপে পাঠানো হবে। বাংলাদেশ সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর অন্যতম আধিকারিক মহাম্মদ আবদুর রউফ।

তিনি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর ২০ হাজার টিকিটের একটি চালান ভারত থেকে রওনা হবে। এগুলো পৌঁছবে মাসের শেষ দিকে। কার্ডগুলো ট্রেনে আসছে। এজন্য কিছুটা সময় লাগবে বলে দাবি রউফ সাহেবের।
তবে বছর শেষে কার্ডগুলি হাতে চলে আসবে বলেই মন্তব্য। আর তা চলে আসলে ধীরে ধীরে বাজারে ছাড়া হবে। এবং বাকি কার্ডগুলিও এভাবেই হাতে আসবে বলেই জানিয়েছেন মহাম্মদ আবদুর রউফ। এই বিষয়ে কথা বলতে গিয়ে তাঁর আরও দাবি, প্রতিদিন অন্তত ৫০ হাজার সিঙ্গল যাত্রার টিকিটের প্রয়োজন। আর তা হলেই সুন্দর ভাবে কাজ চালানো সম্ভব। তবে বাংলাদেশ মেট্রোয় মাত্র ৪০ হাজার কার্ড রয়েছে। ফলে টিকিট দেওয়া সম্ভব যে হচ্ছে না তা কার্যত মেনে নিয়েছেন ডিএমটিসিএল।
তবে টিকিটের সঙ্কট তৈরির পিছনে দাবি, কিছু কার্ড টেকনিক্যাল কারণে নষ্ট হয়ে গেছে। কিছু কার্ড গ্রাহকরা হারিয়েছে। আবার কিছু কার্ড যাত্রীরা নিয়ে চলে গিয়েছে বলে কার্যত স্বীকার করে নিয়েছেন ওই আধিকারিক। অন্যদিকে মেট্রো রেলের টিকিটে কিছু বদল আনা হচ্ছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন মেট্রোরেলের আধিকারিকরা। জানা গিয়েছে, নতুন ডিজাইনের কার্ড থাকছে না। আগের ডিজাইনেই মেট্রো কার্ড হচ্ছে, কালারটার শুধু বদলাচ্ছে। সিঙ্গল যাত্রার কার্ডের রং লাল করে দেওয়া হচ্ছে। যাতে সহজে আইডেন্টিফাই করা যায়।
বলে রাখা প্রয়োজন, ঢাকায় মেট্রো রেলের যাত্রীদের জন্য দুই ধরনের টিকিট ইস্যু করা হয়। একটি এমআরটি পাস বা র্যাপিড পাস, অন্যটি একক (সিঙ্গল) যাত্রার টিকিট। যাত্রী র্যাপিড পাস কেনার পর টাকা না ফুরানো পর্যন্ত তা ব্যবহার করতে পারেন, কার্ডটি নিজের কাছে রাখতে পারেন। একক কিংবা সিঙ্গল যাত্রার যাত্রীরা স্টেশন থেকে তাৎক্ষণিক টিকিট কিনে যাত্রা করতে পারেন। গন্তব্যে পৌঁছানোর পর স্টেশন থেকে বের হওয়ার সময় সেই টিকিট ফেরত দেওয়া বাধ্যতামূলক।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications