একদিকে চিনের মাটিতে ভারতের বিরুদ্ধে ছক, অন্যদিকে মোদীর সাক্ষাৎ পাওয়ার মরিয়া চেষ্টা! কোন খেলায় মেতেছেন ইউনুস?
Pm Modi-Muhammad Yunus: বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। ফের একবার আশা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। এমনকী সরকারি শীর্ষ এক আধিকারিক স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বৈঠকের মাঝেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে ইউনূসের।
তবে কোন সময়ে এই বৈঠক হতে পারে সে বিষয়ে কোনও স্পষ্ট কিছু জানাতে পারেননি ওই আধিকারিক। শুরু হচ্ছে বিমসটেক শীর্ষ সম্মেলন। থাইল্যান্ডে এবার এই বৈঠক হওয়ার কথা আছে। বাংলাদেশ, ভারত সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের ওই বৈঠকে যোগ দেওয়ার কথা আছে। 'প্রথম আলো'তে প্রকাশিত খবর অনুযায়ী, বিমসটেক শীর্ষ সম্মেলন যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তাঁর এই সফরের বিষয়ে জানাতে গিয়েই রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন, বৈঠকের মধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার 'যথেষ্ট সম্ভাবনা' রয়েছে। এমনকী এই বিষয়ে 'প্রথম আলোকে' দেওয়া সাক্ষাৎকারে এক সরকারি আধিকারিক জানিয়েছন, সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর বৈঠকটি হচ্ছে।
যদিও এই বিষয়ে ভারতেরত তরফে কোনও মন্তব্য করা হয়নি। গত কয়েকদিন আগে বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, এই বিষয়ে এখনই কিছু বলার নেই। ফলে মোদীর সঙ্গে ইউনূসের বৈঠক হবে কিনা তা নিয়ে সংশয় আছে। যদিও এই প্রসঙ্গে খলিলুর রহমান জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়া নিয়ে সরকারি ভাবে বাংলাদেশ সরকার আবেদন জানিয়েছে নয়াদিল্লির কাছে। ফলে সম্মেলের মাঝেই এই বৈঠক হবে বলে আশা ওই আধিকারিকের। শেষ পর্যন্ত কি হয় সেদিকেই নজর সবার।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই চিন সফরে যান ইউনূস। অলি সফরে চিনের প্রেসিডেন্ট জি জিনপিং'য়ের সঙ্গে বৈঠক হয়। আর সেই বৈঠকে ভারতকে কোণঠাসা করার নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছেন মহম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান টেনে এনেছেন ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য তথা সেভেন সিস্টার্স-এর প্রসঙ্গ। ইউনূসের কথায়, ভারতের সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত। তাই ভারত মহাসাগরের নাগাল পেতে হলে চিনের ভরসা হবে বাংলাদেশই। এমনই মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন ইউনূস।












Click it and Unblock the Notifications