Bangladesh: বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় রাষ্ট্রসংঘের সহায়তা চাইল সনাতনী জোট, কালো কাপড় বেঁধে প্রতিবাদের ডাক
Bangladesh: অশান্ত বাংলাদেশে এখনও বেছে বেছে হিন্দুদের (Hindus) টার্গেট করে হামলা চলছে। অকথ্য অত্যাচারের প্রতিবাদে এবার রাষ্ট্রসংঘের (United Nations) হস্তক্ষেপ কামনা বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে (World Human Rights Day) একাধিক নতুন কর্মসূচি ঘোষণা সনাতনী সংগঠনের।
বিবৃতি জারি করে হিন্দুদের ওই সংগঠন জানিয়েছে, "বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় জাতিসংঘের সহায়তা কামনা করছি। বিশ্ব মানবাধিকার দিবসের এই দিনে আমরা মনে করি, বাংলাদেশের হিন্দুরা ভালো নেই। তাদের মানবাধিকার রক্ষা করার দায়িত্ব সরকারের।"

নতুন বাংলাদেশে হিন্দুদের মানবাধিকার তিমিরে। মঙ্গলবার বাংলাদেশ-সহ সারা বিশ্বের হিন্দুদের চোখ ঢেকে মুখে কালো কাপড় বেঁধে হাতে চিন্ময় প্রভুর (Chinmoy Prabhu) মুক্তির দাবিতে প্ল্যাকার্ড রাখার আহ্বান সনাতনী জাগরণ জোটের। সেই ছবি তুলে ফেসবুক, এক্স হ্যান্ডেলসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারের আর্জি জানিয়েছে সংগঠন। বাংলাদেশি হিন্দুদের সুরক্ষায় সুর চড়ানোর বার্তাও দিয়েছে সংগঠন।
ওই বিবৃতিতে ইউনূস সরকারকে (Muhammad Yunus Govt) নিশানা করে সমালোচনায় সরব হয় সনাতনী জোট। সেখানে বলা হয়, ৫ অগাস্টের গণঅভ্যুত্থানের পর ধর্মনিরপেক্ষ বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখা হয়েছিল। কিন্তু তা না হয়ে উল্টে বাংলাদেশের কোনায় কোনায় হিন্দুদের উপর হামলা, দোকানপাট ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেই চলেছে।
পাশাপাশি চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বুধবার গীতাজয়ন্তী উপলক্ষ্যে প্রত্যেক মন্দিরে গীতাপাঠ করার অনুরোধ জানিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এদিকে ওপারের প্রতিবাদের আগুন ছড়িয়েছে এপারেও। পেট্রাপোলের পর এবার ঘোজাডাঙা সীমান্তে প্রতিবাদ কর্মসূচি। প্ল্যাকার্ড হাতে মিছিল হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে, ঢাকায় ভারতের বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব ও মহম্মদ ইউনূসের বৈঠকের পরও থামছে না ভারত বিরোধী জিগির। কলকাতা দখলের ডাক দেওয়ার পর এবার উত্তর পূর্বের সাত রাজ্য দখলের ডাক মৌলবাদীদের। বুধবার ঢাকা থেকে আগরতলা আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক খালেদা জিয়ার দল বিএনপির।












Click it and Unblock the Notifications