ইস্কনকে নিয়ে বিতর্কিত পোস্ট! প্রতিবাদ করতেই বাংলাদেশ সেনাবাহিনীর বেধড়ক মার হিন্দু সংখ্যালঘুদের

Bangladesh Hindu Attack: ইস্কনকে (Iscon) নিয়ে বিতর্কিত পোস্ট! আর তা ঘিরে একেবারে উত্তাল বাংলাদেশের । তবে ঘটনার প্রতিবাদ করে সে দেশের সেনাবাহিনীর হাতে বেধড়ক মার খেলেন সংখ্যালঘু হিন্দুরা। প্রধানমন্ত্রী হাসিনা সরকারের পতন পর থেকেই ক্রমশ বদলেছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা।

বারবার আক্রান্ত হতে হচ্ছে সে দেশের সংখ্যালঘুদের। এই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ছবিটা যে বদল হয়নি তা ফের একবার স্পষ্ট।

bangladesh

জানা যাচ্ছে, ইস্কনকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন স্থানীয় এক ব্যক্তি। আর তার প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রামের হিন্দু পাড়া হাজারী লেনে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বাংলাদেশ সেনা এবং পুলিশের বিশাল টিম। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিন্তু হঠাত করেই ধরপাকড় শুরু করে দেয় যৌথবাহিনী। বেশ কয়েকজন সংখ্যালঘু যুবককেও আটক করা হয় বলে দাবি।

যা নিয়ে ব্যপক উত্তেজনা তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় অভিযোগ। আর তাতে সাত পুলিশ কর্মী আহত হয়েছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমের। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী কয়েক রাউন্ড শুন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। যদিও স্থানীয় মানুষের দাবি, বাংলাদেশ সেনাবাহিনী বেধড়ক মারধর করেছে। এমনকি বৃদ্ধ মানুষকেও ছাড়া হয়নি। লাঠিচার্জে বহু মানুষ আহত।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস বাংলাদেশের বিভিন্ন অংশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভেঙে দেওয়া হয়েছে ঘরবাড়ি, মন্দির। একের পর এক ঘটনায় গত কয়েকদিন আগেই বিশাল সমাবেশ হয় হিন্দু সম্প্রদায়ের। আর সেখানে যোগ ১৯ জন হিন্দুর বিরুদ্ধে দেশদ্রোহিতার (Sedition) মামলা করেছে ইউনুস সরকার।

অভিযোগ চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলন করা হয়েছে। আর সেই অপরাধেই দেশদ্রোহের মামলা করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও সূত্রের খবর। যা নিয়ে শুরু হয়েছে জোর আন্দোলন। আর এর মধ্যেই ফের আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+