চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না হলেও 'ফেঁসে' গেলেন ইউনূস! আদালতের নির্দেশে এবার সামনে আনতেই হবে সত্য
Bangladesh: জামিন মিলল না চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (Chinmay Krishna Prabhu)। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। এরপর থেকে দীর্ঘদিন কেটে গেলেও পাননি জামিন। আজ মঙ্গলবার সে দেশের হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। দীর্ঘ শুনানি হলেও এদিনও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মঞ্জুর করেননি আদালত। তবে কেন তাঁকে জামিন দেওয়া যাবে না সেই সংক্রান্ত প্রশ্ন তুলছে হাইকোর্ট।
একই সঙ্গে এই প্রশ্নের উত্তরও ইউনূস সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। শুধু তাই নয়, কেন জামিন নয় সেই ব্যপারে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে। বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মহম্মদ আলি রেজার বেঞ্চ এই মামলার শুনানি হয়। (Bangladesh)

জামিন চেয়ে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে আগামী দু'সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলায় ইউনূস সরকার কি জবাব দেয় সেদিকেই নজর সবার। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (Chinmay Krishna Prabhu) আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য স্থানীয় সংবাদমাধ্যম 'প্রথম আলো'কে জানিয়েছেন, মামলায় আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এজন্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে 'রুলে'র জবাব দিতে বলা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান সে দেশের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। সেই মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। যা নিয়ে উত্তাল হয়ে ঢাকা সহ একাধিক এলাকা। দলে দলে সংখ্যালঘু মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।
এমনকি গ্রেফতারের পরের দিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলা হলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। ব্যাপক সংঘর্ষে এক সংখ্যাগুরু আইনজীবীর মৃত্যু হয়। সেই ঘটনায় চিন্ময় প্রভুর আইনজীবী সহ একাধিক সংখ্যালঘুর বিরুদ্ধে মামলা দায়ের হয়। করা হয় খুনের মামলা।
কার্যত ইসকনের এই মহারাজের (Chinmay Krishna Prabhu) জামিন ঠেকাতে কার্যত ময়দানে নেমে পড়ে অইনূস সরকার এবং সে দেশের মৌলবাদীরা।দফায় দফায় কার্যত আটকে যায় জামিন প্রক্রিয়া। আজ মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানি হয়। এবং সেই শুনানিতে বাংলাদেশ হাইকোর্টের প্রশ্নের মুখে ইউনূস সরকার।












Click it and Unblock the Notifications