নোবেলজয়ীর উপর প্রবল চাপ! ইসকন নিয়ে পিছু হটল বাংলাদেশ সরকার, হস্তক্ষেপ করল না হাইকোর্টও

Bangladesh-Isckon: ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনও হস্তক্ষেপ করল না বাংলাদেশ হাইকোর্ট। খারিজ হয়ে গেল আবেদন। তবে ইসকন নিষিদ্ধ হবে কিনা তা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে নিতে পারবে বলে জানিয়েছে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ। তবে যেভাবে অশান্তি হচ্ছে তা নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছে সে দেশের শীর্ষ আদালত। কেউ যাতে আইনশৃঙ্খলা না ভাঙে সেই নির্দেশ এদিন দেওয়া হয়েছে।

বাংলাদেশে ইসকনকে (Bangladesh-Isckon) নিষিদ্ধ করার দাবি উঠেছে। আর এই দাবিতে লাগাতার চলছে বিক্ষোভ-মিছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশ হাইকোর্টে একটি মামলা হয়। যেখানে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়।

Iskcon

এই মামলায় বুধবারে ইউনুস সরকারের তরফে অ্যান্টনি জেনারেল জানান, ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংস্থা। তাঁদের কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে। এই বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আদালত এই বিষয়ে সরকারের বক্তব্য জানতে চায়।

আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। কিন্তু ইসকন নিয়ে সরকার কোনও অবস্থান স্পষ্ট করেনি। তবে বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি বলে ব্যাখ্য করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন। এমনকি চিন্ময় প্রভুর গ্রেফতার নিয়ে যেভাবে পরিস্থিতি উত্তাল হচ্ছে তা ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও এদিন হাইকোর্টে জানানো হিয়েছে সরকারের তরফে।

বাংলাদেশ হাইকোর্টের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কলকাতার ইসকন। সংস্থার তরফে রাধারমণ দাস জানিয়েছেন, বাংলাদেশ হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। গোটা বিশ্বজুড়ে ইসকন মানব সেবায় কাজ করে। কোনও ভাবেই সন্ত্রাসবাদ কাজকর্মের সঙ্গে যুক্ত নয়, আর তা সবাই জানে। ফলে বাংলাদেশে যে সমস্ত মন্দির ইসকনের আছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানানো হয়েছে। এমনকি সে দেশে যে সমস্ত ভক্ত এবং সংখ্যালঘু হিন্দুরা বসবাস করেন তাঁদেরকেও যাতে সরকার পর্যাপ্ত নিরাপত্তা দেয় সেই আবেদনও জানানো হয়েছে ইসকনের তরফে।

রাজনৈতিকমহলের মতে, চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর থেকেই প্রবল চাপের মুখে বাংলাদেশ সরকার। ঘরে অর্থাৎ সংখ্যালঘু হিন্দু এবং দেশের বাইরে ইউণূস সরকারের উপর চাপ বাড়ছে। সেজন্য ইসকন ইস্যুতে কিছুটা হলে সে দেশের সরকার পিছুট হটল বলেই মনে করা হচ্ছে। তবে যে কোনও সময় মৌলবাদের কাছে বাংলাদেশ সরকার মাথা নত করতে পারে বলে আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+