তারেককে দেশে ফেরাতে কথা ব্রিটেনের সঙ্গে, আর যা বললেন বাংলাদেশের বিদেশমন্ত্রী
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটেনের সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ হচ্ছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি একথা জানিয়েছেন
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটেনের সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ হচ্ছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি তাঁর দপ্তরে এ কথা জানিয়েছেন। শনিবার ওআইসি-র বিদেশমন্ত্রীদের ৪৫তম বৈঠক উপলক্ষে আয়োজিত সংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী একথা বলেছেন।

আবুল হাসান মাহমুদ আলি বলেছেন, তারেক রহমানকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্রিটেনের সঙ্গে আলোচনা চলছে। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে একাধিক চিঠি পাঠানো হয়েছে সেখানকার সরকারকে। আলোচনা অব্যাহত আছে। ব্রিটেনের সরকারের জবাবের ভিত্তিতে তারা পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।
বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৮ সাল থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে রয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর সেখান থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক। একই মামলায় তারেক রহমানেরও ১০ বছরের কারাদণ্ড হয়েছে।












Click it and Unblock the Notifications