যুদ্ধপরাধী জামাতে নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর বাংলাদেশে

ঢাকা, ১১ মে : মুক্তিযুদ্ধের সময়ে নিরীহ মানুষকে গণহত্যা, ধর্ষণ, লুঠ ও হত্যার ষড়যন্ত্র সহ একাধিক অপরাধে জড়িত রাজাকার জামাতে ইসলামি নেতা মতিউর রহমান নিজামীর (৭২) ফাঁসি কার্যকর করল বাংলাদেশ সরকার।

জেনে নিন 'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য

১৯৭১ সালের স্বদেশীয় স্বাধীনতা সংগ্রামের সময়ে যুদ্ধপরাধের ঘটনায় অপরাধী সাব্যস্ত হওয়ার কারণেই এই ফাঁসি কার্যকর হল বলে বাংলাদেশের আইনমন্ত্রক জানিয়েছে।

যুদ্ধপরাধী জামাতে নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী নিজামীকে মঙ্গলবার গভীর রাতে ফাঁসিতে ঝোলানো হয়। তার আগে রাতে পরিবারের সদস্যরা গিয়ে শেষ সাক্ষাৎ করে আসেন। এর আগে বেশ কয়েকবার ফাঁসির বিরুদ্ধে প্রাণভিক্ষা করেও সাড়া পায়নি নিজামী।

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়। পরে মুক্তিযুদ্ধ সংক্রান্ত মামলা তার উপরে চাপানো হয়।

সেই অপরাধের কারণে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। পরে বেশ কয়েকবার আবেদন জানিয়েও ফল মেলেনি। অবশেষে ফাঁসিকাঠেই ঝুলতে হল রাজাকার এই নেতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+