Bangladesh: ধর্ষণ-শ্লীলতাহানি যেন বাংলাদেশে 'স্বাভাবিক' ঘটনা, সব জেনেও ইউনূস বলছেন, কোথায় কিছু হয়নি তো
Bangladesh: প্রশ্নের মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা! এমনমী মহিলা সুরক্ষাও কার্যত নেই বললেই চলে। প্রত্যেকদিনই সে দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্ষণ কিংবা শ্লীলতাহানির ঘটনা ঘটেই চলছে। এখনও পর্যন্ত এই বিষয়ে ইউনূস সরকারের কোনও কড়া প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মধ্যেই প্রধান উপদেষ্টার দাবি, দেশে অপরাধের পরিমাণ বাড়েনি। আগের মতোই আছে। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর তরজা।
অনেকেরই প্রশ্ন, নতুন বাংলাদেশে গড়ার কথা বলা হয়েছিল। সেখানে কেন এমন অপরাধ থাকবে? অপরাধের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সে দেশের মানুষ। সম্প্রতি বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (muhammad yunus) । যেখানে বাংলাদেশের (Bangladesh) বুকে একের পর এক ঘটনা নিয়ে কথা বলেন।

জানান, আমি হিসাব নিচ্ছি, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আগের মতোই রয়েছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত ছয় মাসে ডাকাতির সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমরা। সমস্যার কথা আপনিও জানেন, আমিও জানি।
এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, প্রথমদিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনীকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না। কারণ কয়েক দিন আগেই পুলিশকে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে মানুষ দেখলেই তারা ভয় পায়। তাদের ঠিক করতে করতেই কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গিয়েছে বলে দাবি।
তবে মব জাস্টিস, গণপিটুনি, ধানমণ্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় ধরে এই ভাঙচুর চললেও সরকার বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা লক্ষ্য করা যায়নি বলে পাল্টা প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সময় নিচ্ছে (আইন-শৃঙ্খলা) বাহিনী। তারা এখনো প্রস্তুত হয়নি। তাদের মানসিকতা থেকে এখনো মুক্ত হতে পারেনি। এটা একটা বিষয় হতে পারে।
আইনশৃঙ্খলা নিয়ে কার্যত একের পর এক প্রশ্নের এমন ভাবেই গোল গোল করে উত্তর দেন ইউনূস। তবে একাধিক সংস্কারমূলক কাজ নাকি তিনি করেছেন বলেই দাবি। ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, যেকোনো পুলিশ স্টেশনে গিয়ে যে কোনও রিপোর্ট করে আইনের আশ্রয় সাহায্য নেওয়া যাবে। গোটা প্রক্রিয়াকে সহজ করা হয়েছে। এমনকী মামলা করতে হয়রানি কমাতে গিয়ে অনলাইনে মামলা করার উপরে জোর দেওয়া হচ্ছে বলেও জানান ইউনূস।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications