শুধুই আলু-পেঁয়াজ! বাংলাদেশিদের মুখ থেকে সিগারেটটাও কেড়ে নিলেন ইউনূস, জানেন কী করলেন?
Bangladesh: বেশ কয়েকমাস কেটে গিয়েছে ইউনূসের হাতে বাংলাদেশের ক্ষমতা! একাধিক ইস্যুকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। আর সেই ক্ষোভ থেকেই সমূলে আওয়ামী লিগ সরকারকে উৎখাত করেছে সে দেশের মানুষ। কিন্তু অবস্থার কোনও বদল হয়নি। বরং যতদিন সময় যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া, একই সঙ্গে বাড়ছে বেকারের সংখ্যাও।
আর এর মধ্যেই শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে ইউনূস সরকার (Bangladesh)। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসেই হঠাত করেই এহেন সিদ্ধান্ত। আর তাতে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পণ্যের দাম বেড়ে গিয়েছে।

হোটেলে খাওয়ার খরচ থেকে সাধারণ পোশাক কেনার খরচও বেড়ে গিয়েছে এক ধাক্কায় অনেকটাই। আর এই সমস্ত পণ্যের মধ্যে রয়েছে তামাকজাত পণ্য সিগারেটও। নয়া কর চাপানোর ফলে সিগারেটের দামও বেড়ে গিয়েছে অনেকটাই। ইতিমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রাষ্ট্রপতি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক উভয়ই বাড়ানো হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'র প্রকাশিত খবরে। প্রকাশিত খবর অনুযায়ী, নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে।
এছাড়া মধ্যমস্তরে ৭০ টাকা থেকে ৮০ টাকা ও সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। উচ্চস্তরে ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা (বাংলাদেশের মুদ্রায়) এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অতি উচ্চস্তরের সিগারেটের দাম ১৬০ টাকা থেকে ১৮৫ টাকা (বাংলাদেশের মুদ্রায়) এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৭ শতাংশ। প্রসঙ্গত, লাইম স্টোন ও ডলোমাইটে ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক বসানো হয়েছে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
যা নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে বাংলাদেশের মানুষের উপর। শুধু তাই নয়ম, হঠাত করে মমাঝ পথে কেন দাম বাড়ানো হল তা নিয়েও সুর চড়াচ্ছেন ওখানে। এই অবস্থায় ইউনূসের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। যে কোনও সময় তা ভয়ঙ্কর আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications