Bangladesh-India: 'বিপুল টাকা খরচ করে ষড়যন্ত্র হচ্ছে', ঘরে জঙ্গি-জামাত পুষে ভারতকে হুঁশিয়ারি ইউনূসের

Bangladesh-India: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত শান্ত না ঢাকা সহ দেশের বিভিন্ন। কখনও ছাত্র বিক্ষোভ তো কখনও বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিক্ষোভ-আন্দোলন চলেই যাচ্ছে সে দেশে। এর মধ্যেই সম্প্রতি একদল কট্টরপন্থী-মৌলবাদীদের টার্গেটে শেখ মুজিবের বাড়ি। দু'দিন ধরে স্মৃতি বিজড়িত সেই বাড়িতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

এমনকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লিগ নেতাদের বাড়ি-সম্পত্তি। যা নিয়ে নিন্দার ঝড় বিশ্বজুড়ে। প্রশ্নের মুখে পড়েছে ইউনূস সরকার। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা নিয়ে। পরিস্থিতি সামাল না দিতে পেরে উলটে ঘটনার দায় ভারতের উপরেই চাপিয়েছে ইউনূস সরকার (Bangladesh-India) ।

Bangladesh-India

শুধু তাই নয়, ভারতে থেকে হাসিনা নাকি উস্কানিমূলক মন্তব্য করছে। আর তাতেই এহেন ঘটনা বলে কট্টরপন্থি নির্লজ ভাবে আড়াল করার চেষ্টা চালাচ্ছে ইউনূস সরকার। যদিও এই বিষয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে ভারত। আভ্যন্তরীণ ঘটনার দায় যাতে ভারতের দিকে আঙুল না তোলা হয় সেই বার্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে ইউনূস সরকার যাতে 'সাবধান' হয়ে যায় তাও বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে স্পষ্ট বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে। কিন্তু এরপরেও বোদহদয় নেই।

বাংলাদেশের দাবি, বিশ্বের সামনে ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। আর এজন্য বিপুল অর্থের বিনিময়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। এই ঘটনায় নাকি ভারতীয় সংবাদমাধ্যম জড়িত বলে দাবি তাঁর। যদিও আন্তজাতিক বিশ্লেষকদের দাবি, হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশে ভয়ঙ্কর ভাবে কট্টরপন্থী জামাত নেতাদের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। কার্যত পাকিস্তানপন্থীদের আঙ্গুলি হেলনে চলছেন ইউনূস।

না হলে স্মৃতি বিজড়িত শেখ মুজিবর রহমানের ধানমুন্ডির বাড়ি ভাঙার পরও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এমনকি ঘটনার পর ইউনূস সাবধান থাকার কথা বললেও কেউ যে তা শুনতে রাজি নয় সেই প্রমাণ শুক্রবার রাতেও পাওয়া গিয়েছে।

হাসিনা সরকারের আরও প্রাপ্তন মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ছাত্রের নামে একদল মৌলবাদী রাতের অন্ধকারে হামলা চালিয়েছে। সেই ঘটনাতেও কাউকে গ্রেফতার করা হয়নি। শুধুই কি তাই! গত কয়েকমাসে একাধিকবার সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। একটি ঘটনারও ব্যবস্থা নেওয়া হয়নি নতুন বাংলাদেশে। এরপরেও ভারতের দিকে কীভাবে আঙুল? প্রশ্ন বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+