খালেদা জিয়া! হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আবেদন সরকারের
কুমিল্লায় করা দুই মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে বাংলাদেশ সরকার। নাশকতার অভিযোগে এই মামলা করা হয়েছিল।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে বাংলাদেশ সরকার। নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ও বাসে পুড়িয়ে হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দিয়েছে।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছেন, কুমিল্লার দুই মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। তিন মামলায় জামিন পাওয়ায় খালেদা জিয়ার মুক্তিতে আইনগত কোনও বাধা নেই বলে মন্তব্য করেন তিনি। সরকার যদি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে খালেদা জিয়াকে গ্রেপ্তার না দেখায়, তবে তাঁর মুক্তিতে কোনও আইনগত বাধা নেই বলেও মন্তব্য করেছেন এই আইনজীবী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষ প্রমাণ হওয়ায় ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের জেলে বন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।












Click it and Unblock the Notifications