কাদের মোল্লার ফাঁসির প্রস্তুতি শুরু

বাংলাদেশ
ঢাকা, ৯ ডিসেম্বর: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপের জেরে দোষী সাব্যস্ত কাদের মোল্লার ফাঁসি এখন সময়ের অপেক্ষা। ফাঁসির পরোয়ানা গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছনোর পরই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বিজয় দিবসের দিন, অর্থাৎ ১৬ ডিসেম্বর তাঁর ফাঁসি হতে পারে বলে খবর।

পাকিস্তানপন্থী কাদের মোল্লা হলেন জামায়ত-ই-ইসলামির সহকারী মহাসচিব। ১৯৭১ সালে যখন ইয়াহিয়া খানের ফৌজ পূর্ববঙ্গে নির্বিচারে খুন করছিল, তখন তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করেছিলেন কাদের মোল্লা। খানসেনাকে মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দেওয়া, বাঙালি মহল্লা জ্বালিয়ে দেওয়া, খুন, ধর্ষণ ইত্যাদি নানা অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর এমন বিশ্বাসঘাতকদের শাস্তির দাবি ক্রমশ জোরালো হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লার ফাঁসির আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার পর থেকে শুরু হয় দিন গোনা।

গতকাল বিচারপতিদের স্বাক্ষরিত ফাঁসির পরোয়ানা লাল কাপড়ে মোড়া অবস্থায় আসে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাগার সূত্রে খবর, কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারেন। সেক্ষেত্রে সাতদিনের মধ্যে তাঁকে আবেদন জানাতে হবে। তিনি তা না করলে বা রাষ্ট্রপতি আর্জি খারিজ করে দিলে মৃত্যুদণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। জামায়ত-ই-ইসলামির অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতে এত বছর পর তড়িঘড়ি ফাঁসি দেওয়া হচ্ছে কাদের মোল্লাকে। এর প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিংসাত্মক আন্দোলন শুরু করেছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+