Bangladesh: হিন্দু-সুরক্ষা নিয়ে বুলিই নেই মুখে, দিল্লির হস্তক্ষেপে অ্যালার্জি ইউনূসের! ভিসা অফিস সরাতে পদক্ষেপ

Bangladesh: সোমেই ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিবের (Foreign Secretary) সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। বাংলাদেশের তরফে গঠনমূলক পদক্ষেপের আশার কথা শোনান তিনি। অথচ তারপরেও আজব তত্ত্ব বাংলাদেশের সরকারের। অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য কাঙ্খিত নয় বলে জানালেন সেদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিন (Md. Jasimuddin)।

দিল্লির হস্তক্ষেপে যে কার্যত আপত্তি রয়েছে বাংলাদেশের তা ওই মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। ঢাকায় গিয়ে সংখ্যালঘুদের সুরক্ষা (Protection of Minorities) নিশ্চিতের ব্যাপারে ভারতের তরফে কড়া বার্তা দেন বিক্রম মিশ্রি। কিন্তু এতকিছুর পরেও সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের ব্যাপারে কোনও কথাই শোনা গেল না বাংলাদেশের বিদেশ সচিবের মুখে।

YUNUS

বরং ভারতকে নিশানা করে মহম্মদ জসীমউদ্দিন বললেন, "বাংলাদেশে সকলে বিনা বাধায় ধর্মাচরণ (Religious Practice) করেন। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয়। এখানে কারও সমস্যা নেই। বিদেশি সাংবাদিকদের আহ্বান জানিয়েছি। অন্য দেশ নিয়ে মন্তব্যে বাংলাদেশ যেমন বিরত থাকে, অন্যান্য দেশেরও তাই করা উচিত।"

এদিকে, ভারত-বিরোধী আরও এক পদক্ষেপ ইউনূসের সরকারের। বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ভিসা অফিস দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা অন্য কোনও দেশে স্থানান্তরের আর্জি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus)। ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দেশগুলির সঙ্গে বৈঠকে এর পক্ষে জোরালো দাবি তোলেন মহম্মদ ইউনূস।

বাংলাদেশ সরকারের প্রেস উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, "ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলি বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। দিল্লি থেকে ভিসার আবেদন করতে হয়। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনও দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।"

সোমবারের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনূসের সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে জানালেন বিক্রম মিশ্রি। বাংলাদেশের একাধিক স্থানে ধর্মীয় সম্পত্তির উপর হামলার ঘটনায় চরম নিন্দা জানিয়েছে ভারত। যদিও তার পাল্টা কোনও সদর্থক পদক্ষেপ নিল না বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+