পাকিস্তান তো চাপেই, ভয়ে কাঁটা বাংলাদেশও! ভারতকে শান্ত রাখতে তড়িঘড়ি বিবৃতি জারি ইউনূস সরকারের
India-Bangladesh: ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই ভারত দখলের ষড়যন্ত্র! উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য দখলের হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনার মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের। আর এহেন হুঁশিয়ারি ঘিরেই বিতর্কের ঝড়। চরম চাপে বাংলাদেশের অন্তবর্তী সরকার। এবার এই ইস্যুতে মুখ খুলল সে দেশের বিদেশমন্ত্রক।
প্রাক্তন সেনা কর্তার এহেন পোস্ট সম্পূর্ণ ভাবে ব্যক্তিগত বলে অভিহিত করল সরকার। এর সঙ্গে অন্তবর্তী সরকারের কোনও যোগ নেই বলেও বিবৃতি দিয়ে জানাল বিদেশমন্ত্রক। যদিও ভারত বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করেছে বিএসএফ! জওয়ানের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রযুক্তির সাহায্যেও চলছে নজরদারি।

এর মধ্যেই বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তার এহেন হুঁশিয়ারি মোটেই ভালো চোখে নিচ্ছে না ভারত। ইতিমধ্যে চিনের মাটিতে দাঁড়িয়ে ইউনুসের মুখেও 'চিকেনস নেকে'র কথা শোনা গিয়েছে। এমনকী গত কয়েকমাসে একাধিক মৌলবাদী সংগঠন উত্তর-পূর্ব রাজ্য দখলের হুমকি দিয়েছে।
এই অবস্থায় বিদেশমন্ত্রক বিবৃতিতে জানাচ্ছে, "বাংলাদেশ সরকার এটা পরিষ্কার করতে চায়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া'। এহেন মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান এবং নীতির প্রতিফলন নয়। ফলে কোনও ভাবে এই বক্তব্যকে সমর্থন করে না, কিংবা প্রকাশও করে না বলেও দাবি ইউনূস সরকারের। ফলে এহেন মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থানকে যাতে না মেলানো হয় সেই আবেদনও জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
India-Bangladesh: ঠিক কি লিখেছেন প্রাক্তন সেনাকর্তা?
এক ফেসবুক পোস্টে অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনার মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান লেখেন, "ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিৎ হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া''। এমনকী এই ব্যাপারে চিনের যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলেও উল্লেখ করেন প্রাক্তন এই সেনা কর্তা। আর এই পোস্ট ঘিরেই বিতর্কের সূত্রপাত।
যদিও এহেন পোস্টের পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রাক্তন সেনা কর্তার বক্তব্যকে ব্যক্তিগত বলে জানায়। এরপরেও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বাস করা দায়! আর তাই বিবৃতিতে দিয়ে সে দেশের বিদেশমন্ত্রক আরও জানাচ্ছে, 'বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।"












Click it and Unblock the Notifications