সিএএ-এনআরসি-কে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও আশঙ্কা প্রকাশ বাংলাদেশের বিদেশমন্ত্রীর
নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে এই বিষয়ে চিন্তিত রয়েছে বাংলাদেশ। এমনটাই জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন।
নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে এই বিষয়ে চিন্তিত রয়েছে বাংলাদেশ। এমনটাই জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন। এর আগে নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর ভারত সফরও বাতিল করেন তিনি।

আগেও তোপ দেগেছিলেন মোমেন
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারত সরকারকে আগেও তোপ দেগেছিলেন। রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশ হওয়ার পরপরই অমিত শাহকে কটাক্ষ কেরছিলেন বাংলাদেশের এই মন্ত্রী। শাহকে তোপ দেগে বাংলাদেশি মন্ত্রী বলেন, 'বাংলাদেশের মতো শান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি পরায়ণ দেশ খুব কম আছে। যদি উনি (অমিত শাহ) বাংলাদেশে কয়েক মাস থাকতেন, তবে জানতেন।'

ভারত-বাংলাদেশ সম্পর্ক
এর আগে ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, 'ভারতে নিজের অনেক অভ্যন্তরীণ ঝামেলা রয়েছে। ভআরত সেগুলোকে মেটাক। সেগুলি আমাদের মাথা ব্যথার কারণ নয়। তবে আমরা আশা করছি যে ভআরত এমন কিছু করবে না যাতে আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে যায়। আমাদের দেশে কোনও ধর্মের মানুষ কষ্টে নেই। আমরা ধর্মের ভিত্তিতে কোনও মানুষের মূল্যায়ণ করি না। আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন অন্য ধর্মের লোকজন।'

অসমে আক্রান্ত হন বাংলাদেশের সহকারী হাইকমিশনার
প্রসঙ্গত, ভারতে নাগরিকত্ব বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের এতদিনের মৈত্রীর সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে। বাংলাদেশি অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছিল উত্তর-পূর্বের রাজ্যগুলি। অসমে প্রতিবাদীদের হাতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার পর্যন্ত। তারপরই বাংলাদেশ ক্ষোভ প্রকাশ করেছে। জলবন্টন আলোচনাও বাতিল করে দিয়েছে বাংলাদেশ।

'বাংলাদেশে হিন্দুরা নিরাপদেই থাকেন'
নাগরিকত্ব বিলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম বাসিন্দাদের নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে। মোদী সরকারের এই বক্তব্য আপত্তি জানিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দুরা নিরাপদেই থাকেন। তাঁদের উপর কোনও রকম নির্যাতন করা হয় না। সম্প্রীতির জন্য গোটা বিশ্বে বাংলাদেশের নাম রয়েছে।












Click it and Unblock the Notifications