কাশ্মীর ইস্যুতে সরাসরি ভারতকে সমর্থন বাংলাদেশের
জম্মু কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ।
জম্মু ও কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ। এদিন ভারতের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ কাশ্মীর ইস্যুতে জানিয়েছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের বিদেশমন্ত্রক সূত্রে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একেবারেই তাদের অভ্যন্তরীণ বিষয়।

সেই বিবৃতিতে শেখ হাসিনা সরকারের আরও বক্তব্য, বাংলাদেশ সবসময় আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থার পক্ষে সওয়াল করেছে। এবং উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। একদিকে যখন প্রতিবেশী পাকিস্তান এবং চিন কাশ্মীর ইস্যুতে ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেখানে আর এক প্রতিবেশী বাংলাদেশের সরাসরি ভারতকে সমর্থন অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
[২১ অগাস্টের সেরা ছবি দেখে নিন একনজরে]
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের পর রাশিয়া, মালদ্বীপ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কার মতো দেশ সরাসরি ভারতের পক্ষে দাঁড়িয়েছে। এই বিষয়টি একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এই দেশগুলি মতামত ব্যক্ত করেছে।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুদিনের বাংলাদেশ সফরে ঢাকা যাচ্ছেন। তার আগে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সমর্থন নিঃসন্দেহে ভারত কিছুটা স্বস্তি দিল।












Click it and Unblock the Notifications