Bangladesh Elections 2024: হাসিনার বিপুল জয়, জিতলেন শাকিব! বিরোধীদের নির্বাচন বয়কটে কাঁটাও থাকল আওয়ামি লিগের?
Bangladesh Elections 2024: বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচনে প্রত্যাশিতভাবেই বিপুল জয় ছিনিয়ে নিয়ে সরকার গঠনের পথে আওয়ামি লিগ। এই নিয়ে টানা চতুর্থবার।
শেখ হাসিনা পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়তে চলেছেন। ২০০৯ সাল থেকে টানা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে রয়েছেন হাসিনা। এবারের নির্বাচন অবশ্য বয়কটের পথে হেঁটেছে প্রধান বিরোধী দল বিএনপি-সহ বেশ কিছু রাজনৈতিক দল।

সরকারিভাবে নির্বাচনের সব ফলাফল এখনও ঘোষণা হয়নি। তবে আওয়ামি লিগের সভাপতি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) আসন থেকে নির্বাচনে জয়লাভ করেছেন বলে দাবি করেছে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম। এই আসনে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১০৮। সব কেন্দ্রের ঘোষিত ফলে হাসিনা ২ লক্ষ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম- এনপিপির শেখ আবদুল কালাম ৪৬০ ভোট পেয়েছেন। গোলাপ ফুল- জাকের পার্টির মাহাবুর মোল্যা পেয়েছেন ৪২৫ ভোট। জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জয়ী হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইলে) আসনে পরাজিত হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসন থেকে আওয়ামি লিগের টিকিটে জয়ী হয়েছেন। তিনি নৌকা চিহ্ন নিয়ে ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮টি ভোট পেয়েছেন। শাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৫ হাজার ৯৯৪ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়াতে ছয়টি সংসদীয় আসনের চারটিতে আওয়ামি লিগ (নৌকা চিহ্ন) ও দুটিতে নির্দলরা বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত নির্দল (কলার ছড়ি) ৮৯ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। রাজশাহী-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পরাজিত হয়েছেন। জিতেছেন রাজশাহী মহানগর আওয়ামি লিগ সহ-সভাপতি তথা স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান।
তবে আওয়ামি লিগের কাঁটাও থাকছে। ভোট গণনা পর্বে দেখা যাচ্ছে আওয়ামি লিগের ডাকসাইটে ও একাধিকবারের সংসদ সদস্য কয়েকজন স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে রয়েছেন। হবিগঞ্জ-৪ আসনে অসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মহম্মদ মাহবুব আলি অনেক ভোটে পিছিয়ে বলে জানা যাচ্ছে।
বেলা তিনটে পর্যন্ত ভোট পড়ার হার ছিল ২৭ শতাংশের কম। বিকেল চারটে অবধি ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে মনে করলেও তা যে নিশ্চিত সেটা জোর গলায় দাবি করতে পারেননি নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications