Bangladesh Election 2024: বাংলাদেশের ভোটে ভারতীয় ছোঁয়া? তৃণমূলের ভিন্ন মেরুতে বিজেপি
Bangladesh Election 2024: ৭ জানুয়ারি, রবিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনার চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। বিএনপি এই নির্বাচনে লড়ছে না।
বিএনপির সঙ্গে জোট বেঁধে, আবার কেউ কেউ আলাদাভাবেও নির্বাচনী ময়দান থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এই আবহে বাংলাদেশের সঙ্গে মিল রয়েছে ভারতের। তৃণমূল ও বিজেপির অবস্থানের নিরিখে।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দেওয়া খেলা হবে স্লোগান দারুণ জনপ্রিয়। যদিও বিরোধীদের দাবি, এই স্লোগানটি বাংলাদেশ থেকে ধার করা! তা নিয়ে তর্ক-বিতর্ক চলতেই পারে। কিন্তু জানেন কি, বাংলাদেশেও তৃণমূল নামক রাজনৈতিক দল রয়েছে? এমনকী রয়েছে বিজেপিও? এখন দুই দল নির্বাচনে লড়ার প্রশ্নেও ভিন্ন মেরুতে।
ভারতে বিজেপি যেমন ভারতীয় জনতা পার্টি, বাংলাদেশে বিজেপি হলো বাংলাদেশ জাতীয় পার্টি। ২০০০ সালে নাজিউর রহমান মঞ্জুর দলের প্রতিষ্ঠা করেন। দলের নির্বাচনী প্রতীক চিহ্ন গরুর গাড়ি। বাংলাদেশ জাতীয় পার্টি ১৯৯৯ সাল থেকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতো।
বাংলাদেশের প্রধান রাজনৈতিক জোটসমূহের অন্যতম ২০ দলীয় জোটের পুরানো দলগুলির অন্যতম এই বিজেপি। এখন দলের চেয়ারম্যান নাজিউরের পুত্র আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশের এক সংবাদমাধ্যমে জানান, বিএনপি-সহ বিভিন্ন দল যে জোটবদ্ধভাবে নির্বাচন বয়কটের ডাক দিয়েছে তাতে তার দল নেই।
তবে বিজেপিও এই নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ। তিনি স্বপ্ন দেখেন জনগণকে নিয়ে সরকার গঠনের। তাঁর কথায়, যেভাবে এবার ভোট হচ্ছে তাতে জনগণের রায় প্রতিফলিত হবে না। বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে। আন্তর্জাতিক মহলও বাংলাদেশকে সমর্থন করবে না বলেই ধারণা আন্দালিবের। তিনি বিশ্বাস করেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া যথাযথ নয়।
বিজেপি যেমন নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, তেমনই উল্টো পথে হেঁটেছে তৃণমূল। হ্যাঁ, তৃণমূলও আছে বাংলাদেশে। তবে তৃণমূল কংগ্রেস নয়। দলের নাম তৃণমূল বিএনপি। বিএনপি ভোটে না লড়লেও তৃণমূল বিএনপি কিন্তু ভোটে লড়ছে। ইতিমধ্যেই জোরকদমে প্রচারেও নেমে পড়েছে। তৃণমূল বাংলাদেশ জাতীয় পার্টি, যা তৃণমূল নামে বাংলাদেশে জনপ্রিয়। ২০১৫ সালে দলের প্রতিষ্ঠা করেন প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। শামসের মবিন চৌধুরীর নেতৃত্বাধীন এই দল এবার ২৮৬টি আসনে প্রার্থী দিয়েছে।
বাংলাদেশে রয়েছে রাজনৈতিক দল বিএসপিও। তবে ভারতের মতো বিএসপি নয়। দলের নাম বাংলাদেশ সুপ্রিম পার্টি।












Click it and Unblock the Notifications