Bangladesh Election 2024: 'জয় আমাদেরই হবে', ভোট দিয়ে শেখ হাসিনার মুখে ভারতের নাম
বাংলাদেশে আজ সাধারণ িনর্বাচন। সকাল থেকেই বুঝে বুঝে লম্বা লাইন। প্রথম আধঘণ্টার মধ্যেই ভোট পড়েছে ২ শতাংশের কাছাকাছি। ভোটে বিপুল সাড়া তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সকাল সকাল ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোট দিয়ে তিনি বার্তা দিেয়ছেন এবার জয় হবে তাঁদেরই। আওয়ামী লিগের প্রতীক নৌকা। হাসিনা বলেছেন এবারও নৌকারই জয় হবে বাংলাদেশে। ফের ক্ষমতায় আসবে হাসিনা সরকারই। ভোটের ট্রেন্ড যেদিকে সেই ইঙ্গিতই করছে। কারণ এখনও হাসিনা সরকারের বিকল্প তৈরি হয়নি বাংলাদেশে।

বাংলাদেশের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ হবে বাংলাদেশে। একাধিক প্রথম সারির রাজনৈতিক দল ভোট বয়কট করেছে। তবে এখনও পর্যন্ত অশান্তির কোনও খবর পাওয়া যায়নি বাংলাদেশে। তবে একাধিক জায়গায় ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে।
সকাল সকাল ঢাকার সিটি কলেজের বুথে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দিয়ে তাঁর মুখে জয়ের বার্তাই শোনা গিয়েছে। সেই সঙ্গে শোনা গিয়েছে ভারতের কথা। ভারত আমাদের বন্ধু বলে মন্তব্য করেছেন হাসিনা। হঠাৎ করে ভোটের দিনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের কথা কেন বললে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য বাংলাদেশে হাসিনা সরকার টিকে থাকুক সেটা নাকি চায় ভারতও। একাধিকবার ভারত সফরে অসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা এবং চুক্তি হয়েছে। করোনা কালে ভারত নানা ভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে। সেই কারণেই কৃতজ্ঞতা স্বরূপ হাসিনা বারবার ভারতের বন্ধুত্বের কথা বলেছেন।
বাংলাদেশবাসীকে বঙ্গবন্ধুর কথা স্মরণ করিয়ে দিয়ে হাসিনা বলেছেন, ১৯৭৫ সালে যখন আমি আমার পরিবারকে হারিয়েছিলাম তখন ভারত তাঁকে নিরাপদ আশ্রয় দিয়েছিল। তিনি মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের প্রতি ভারতের সর্বদা শুভেচ্ছা এবং শুভকামনা রয়েছে। যদিও বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বয়কট করেছেন। মনে করা হচ্ছে ফের বাংলাদেশের মসনদে বসতে চলেছেন শেখ হাসিনা।












Click it and Unblock the Notifications