Bangladesh Election 2024: মুন্সিগঞ্জে খুন হাসিনা সমর্থক, খুলশীতে গুলিবিদ্ধ ২, ঢাকায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
হিংসার আবহেই বাংলাদেশে চলছে ভোট গ্রহণ। একাধিক রাজনৈতিক দল ভোট বয়কট করেছে। তারমধ্যেও চলছে ভোট গ্রহণ। ফের বাংলাদেশে হাসিনার দলই সরকার গড়বে বলে জল্পনা শুরু হয়েছে। এদিকে বেলা গড়াতেই একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে।
সকাল সকাল নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ফের ক্ষমতায় ফেরার বার্তা দিয়েছেন। এবং দেশবাসীকে স্বতোঃস্ফূর্ত হয়ে ভোট দানের অনুরোধ জানিয়েছেন তিনি। বেলা গড়াতেই বাংলাদেশের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। মুন্সিগঞ্জে নৌকা সমর্থক অর্থাৎ হাসিনার দলের সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লিগ প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ ৩ নম্বর আসনের ভোটকেন্দ্রের ঠিক বাইরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মোহম্মদ জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লিগের সহ সভাপতি। সেখানে পুলিশ মোতায়েন থাকার পরেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিংসার আঁচ শুধু মুন্সিগঞ্জেই নয়, রাজধানী ঢাকাতেও পড়েছে তার আঁচ। ঢাকার হাজারিবাগ ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। তাতে আহত হয়েছেন এক শিশু সহ তিনজন। হঠাৎ বিস্ফোরণে ছত্রভঙ্গ হয়ে যান ভোটাররা। ভয়ে অনেকেই তারপর আর ভোেটর লাইনে দাঁড়াতে সাহস পাচ্ছেন না। যদিও বিস্ফোরণে আহত ৩ জনকে প্রাথমিক িচকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
হিংসার আঁচ পড়েছে চট্টগ্রামেও। চট্টগ্রামের ১০ আসনের খুলশী পাহাড়তলীতে ডিগ্রি কলেথে হাসিনার দলের সমর্থকদের সঙ্গে ফুলকপির প্রতিকের অনুগামীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি চলছে। তবে মোটের উপরে শান্তিপূর্ণ িনর্বাচন চলছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশের কাছাকাছি। সবচেয়ে বেশি ভোট পড়েছে বরিশালে। আর সবচেয়ে কম ভোট পড়েছে রাজশাহী এবং রাজধানী ঢাকাতে।












Click it and Unblock the Notifications