Bangladesh: উচ্ছ্বাস নেই বাংলাদেশের দুর্গাপুজোয়, হিন্দুদের উপরে হামলার ঘটনায় থমথমে উৎসবের মেজাজ

এবারে বাংলাদেশে দুর্গাপুজোর কোনও উচ্ছ্বাসই নেই। হাসিনাহীন বাংলাদেশে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার হিন্দুরা। দুর্গাপুজো হলেও কেমন একটা ভয়ের আবহে রয়েছেন সেদেশের হিন্দুরা। বাংলাদেশের রামকৃষ্ণ মিশন ইতিমধ্যেই কুমারী পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

বাংলাদেশে ম্লান এবারের দুর্গাপুজোর আনন্দ। শোনা যাচ্ছিল দুর্গাপুজো করার জন্য হিন্দু ক্লাবগুলিকে মোটা টাকা অনুদান দিতে হচ্ছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়া হওয়ার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপরে একের পর এক হামলার ঘটনা ঘটতে শুরু করেছে।

durga puja

শেখ হাসিনার শাসনকাল থেকেই বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ বাড়ছিল। গত বছরও দুর্গাপুজোয় একাধিক প্যান্ডেল এবং প্রতিমা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। শেখ হাসিনা দেশ ছাড়া হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার ঘটনা বাড়তে শুরু করে। একাধিক জায়গায় হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মক্ষেত্রেও তাঁদের হেনস্থার শিকার হতে হচ্ছে।

গতবছর থেকে দুর্গাপুজোকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছিল বাংলাদেশে। এবার সেটা আরও চরম আকার নিয়েছে। বাংলাদেশের হিন্দুরা বলছেন এবার আর তাঁদের কোনও দুর্গাপুজো নেই। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু সেই উৎসবে আনন্দ করে উঠতে পারছেন না তাঁরা। আতঙ্কে রয়েছেন বাংলাদেশের হিন্দুরা।

একাধিক জায়গায় দুর্গাপুজো কমিটিগুলিকে হুমকি দেওয়া হচ্ছে ভয় দখানো হচ্ছে। কোনও মতে মায়ের পুজো করছেন তাঁরা। উৎসবের আনন্দ তাঁরা হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন। হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার ঘটনা বাড়ছে। গত ৫ অগাস্টের পর থেকে বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটে চলেছে। সেকারণেই এক কথায় প্রতিবাদেই এবার কোনও রকম উচ্ছ্বাস দুর্গাপুজোয় দেখাচ্ছেন না কেউ। এক কথায় ভয়ে আতঙ্কের পরিবেশের মধ্যেই বাংলাদেশের দুর্গাপুজো হচ্ছে এবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+