India Bangladesh Relation: বন্দিদের গুম করে পাচার ভারতে! “ব়্যাব তুলে দেওয়া হোক,” আজব দাবি ইউনূসের কমিশনের
India Bangladesh Relation: ভারত বাংলাদেশ সম্পর্কে ফের কাঁটা। এবার সরাসরি ভারতকে দোষারোপ ইউনূসের (Muhammad Yunus) কমিশনের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের (Interim Govt) গড়া তদন্ত কমিশনের রিপোর্টে এমনই দাবি। বাংলাদেশে অপরাধীদের গুম (enforced disappearances) করার ঘটনায় ভারতের যোগ রয়েছে বলে দাবি তদন্ত কমিশনের।
শেখ হাসিনা (Sheikh Hasina) প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধে জড়িতদের গ্রেফতারির বদলে গুম করে দেওয়া হত বলে দাবি তুলেছিল ইউনূসের সরকার। আর সেই ঘটনাতেই ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ। কমিশনের বক্তব্য উদ্ধৃত করে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, ভারতে এখনও কিছু বাংলাদেশি বন্দি আটকে রয়েছেন। দুই দেশের মধ্যে বন্দি আদান প্রদান হয়ে থাকতে পারে।

সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গড়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কমিশনে ৫ জন সদস্য রাখা হয়েছিল। কমিশনের রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে এখনও যে সমস্ত বন্দিরা আটকে রয়েছেন, স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে তাদের দেশে ফেরানোর জন্য উদ্যোগী হতে আর্জি জানানো হবে। বাংলাদেশের সীমানার বাইরে তাদের এক্তিয়ার নেই বলেও জানায় কমিশন।
ভারতে বাংলাদেশের বন্দি পাচারের অভিযোগ তুলে উদাহরণও দিয়েছে ইউনূসের কমিশন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহৃত সুখরঞ্জন বালি নামে এক ব্যক্তিকে ভারতের সংশোধনাগারে পাওয়া গিয়েছে বলে দাবি ওই কমিশনের। অন্যদিকে, ঢাকার উত্তরার বাড়িতে লুকিয়ে থাকার সময় বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারির ঘটনাও উল্লেখ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদের ঘটনা থেকেও বন্দি বিনিময়ে ভারত-বাংলাদেশ যোগের কথা উঠে এসেছে বলে দাবি কমিশনের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, দুই শীর্ষ পুলিশ কর্তা-সহ প্রশাসনের বহু শীর্ষ আধিকারিক বন্দি পাচারে জড়িত বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।
বাংলাদেশে পুলিশের অপরাধদমন ও জঙ্গিদমন শাখা ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ওরফে 'ব়্যাব' তুলে দেওয়ার দাবিও করা হয়েছে ওই রিপোর্টে। ব়্যাবে নিযুক্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, পুলিশের শীর্ষকর্তারা নিরীহদের অপহরণ করে সংশোধনাগারে অত্যাচার চালাত বলে অভিযোগ কমিশনের রিপোর্টে। ২০০৯ সালের সন্ত্রাসবাদ বিরোধী আইন সংশোধন বা প্রত্যাহারের পক্ষেও সওয়াল তোলা হয়েছে ওই ইউনূসের কমিশনের ওই রিপোর্টে।












Click it and Unblock the Notifications