পরিস্থিতি আরও খারাপ হতো, ভারতের কিছু বলার দরকার নেই! সংখ্যালঘু ইস্যুতে বিস্ফোরক দাবি বাংলাদেশের
Bangladesh: বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এই বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বারবার বাংলাদেশের বুকে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। যা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এমনকি একাধিক হিন্দু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।
সেখানে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের। একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। বিশেষ করে ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মোটেই ভালো চোখে নেয়নি ইউনুস সরকার।

অন্যদিকে যেভাবে বাংলাদেশের (Bangladesh) বুকে বারবার সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে তাও ভালো চোখে নিচ্ছে না ভারত। সেখানকার পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে মোদী সরকার। এই বিষয়ে প্রথমে ইউনুস সরকারকে বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই প্রেক্ষাপটে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলামের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এই বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। এমনকি ভারতের সংবাদমাধ্যম ভুল তথ্য প্রচার করছে বলেও দাবি করেন নাহিদ। তাঁর কথায়, আলোচনা হোক তথ্যের ভিত্তিতে এবং সম্পর্ক উন্নয়নের প্রশ্নেও। এমনকি গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা এবং বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় কী ধরনের সাহায্য ভারত করতে পারে সে বিষয়ে কথা বলার দাবি জানিয়েছেন ওই উপদেষ্টা।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। কখনও ইসকনের উপর হামলা তো আবার কখনও মন্দির-দেবতার মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটছে। মারধর করা হচ্ছে হিন্দু সংখ্যালঘুদের। এই প্রসঙ্গে ইউনুস সরকারের কাছে নিরাপত্তা এবং ব্যবস্থার দাবি জানিয়েও লাভ হয়নি। ফলে সেখানকার মানুষ অন্তবরতী সরকারের উপর আস্থা রাখতে পারছে না।
এই প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের দাবি, এখানে যা কিছু হয়েছে, তা আমাদের নজরে আছে। সময়মতো ব্যবস্থা না নেওয়া হতো তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো। এই প্রসঙ্গে দুর্গাপুজোর কথা তুলে ধরেন নাহিদ। তাঁর কথায়, বলা হচ্ছিল, আরও হিংসার ঘটনা ঘটবে পুজোর সময়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পর্যাপ্ত সংখ্যায় মোতায়েন করা হয়, ফলে শান্তিপূর্ণভাবে পুজো হয়েছে। সরকারের তরফে সংখ্যালঘুদের আথা ফেরাতে কথাবার্তা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নাহিদ।












Click it and Unblock the Notifications