Bangladesh: মুজিবের গোটা পরিবারকেই এবার 'উৎখাত' করলেন ইউনূস! নামটাও মুছে দিল ওরা
Bangladesh: গত কয়েকমাস হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে! প্রবল বিদ্রোহের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশের বুকে মুজিবকে মুছে ফেলার সবরকম চেষ্টা চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পরেই 'বিদ্রোহী'রা একের পর এক বঙ্গবন্ধুর মূর্তি-ছবি ভেঙে দেয়।
এমনকি হাসিনার ছবিতেও কালি লেপে দেওয়া হয়। এখানেই শেষ নয়, গত কয়েক মাসে একাধিক মামলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এবার মুজিবের গোটা পরিবারকেই কার্যত উৎখাত করে ছাড়লেন মহম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দিল বাংলাদেশের অন্তবর্তী সরকার (Bangladesh) ।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। আর এরপরেই শুরু হয়েছে জোর বিতর্ক।
আসিফ মাহমুদের পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন থেকে সেটি পরিচিত হবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় হিসাবে। এছাড়াও নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয় করা হয়েছে।
একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ থেকে পরির্তন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়রতপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে।
এখানেই শেষ নয়। আরও বেশ কিছু সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর নাম পরিবর্তন করে 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' নাম দেওয়া হয়েছে। জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে সরকার।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিনেইম ইউনিভার্সিটির নাম মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ করা হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম কালের কন্ঠের প্রকাশিত খবর অনুয়জায়ী এই প্রতিবেদন লেখা।












Click it and Unblock the Notifications