লজ্জার মাথা খেয়ে ৭১ এর যুদ্ধ নিয়ে বিস্ফোরক দাবি খালেদার ডানহাতের! কত অকৃতজ্ঞ হবে বাংলাদেশ?
Bangladesh: ১৯৭১ সালের বাংলাদেশের মানুষকে আশ্রয় দেওয়ার পিছনে ছিল ভারতের রাজনৈতিক স্বার্থ। বিস্ফোরক মন্তব্য অকৃতজ্ঞ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার। তাঁর দাবি, পাকিস্তানকে দুর্বল করার জন্য পূর্ব বাংলাকে (বাংলাদেশ) আশ্রয় দিলে তাদের আধিপত্য বিস্তারে সক্ষম হবে। কিন্তু ভারত সেইদিন মনে করেনি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে তাদের কথা মতো উঠবে আর বসবে তা কখনো সম্ভব হবে না।
খালদা জিয়ার দলের নেতার এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। আজ সোমবার সাড়ম্বরে বাংলাদেশ এবং ভারতে বিজয় দিবস পালন করা হচ্ছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনা ভারতীয় সেনার কাছে মাথা নত করে। স্বাধীন হয় বাংলাদেশ (Bangladesh)।

আর এই দিনটাকে স্মরণ করেই বহু বছর এই দিনটিকে বিজয় দিবস পালন করে থাকে। দু'দেশের কাছে এই দিনটি খুবই ঐতিহাসিক। কিন্তু সব ভুলে গেছে বাংলাদেশ। এখনও তাদের রন্ধ্রে রন্ধ্রে পাকিস্তান প্রেম। ভারতের সমস্ত অবদান একেবারে ভুলে মেরে দিয়েছে!
এই প্রসঙ্গে খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া আরও বলছেন, ১৯৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পিছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল। আমরা দিল্লির হাত থেকে মুক্ত হয়েছি, আর যুক্ত হব না। ভারত যদি সম্পর্ক রাখতে হয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোনো একটি বিশেষ দল, বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো পরিবর্ধন হবে না বলেও এদিন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেনব আবুল সাহেব।
এদিন নাম করে শেখ হাসিনাকেও তীব্র আক্রমণ শানান। আবুল খায়ের ভূঁইয়ার দাবি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। দ্বিতীয়বারের মতো আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আমেজ বাংলাদেশজুড়ে বিরাজমান। কিন্তু এরপরও বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তবে এই বিজয়কে ধরে রাখতে আমাদের আরও পরিশ্রম করতে হবে বলেও এদিন দাবি করেনব আবুল খায়ের। কিন্তু কতদিন এই লড়াই চলবে?
এই প্রসঙ্গে আবুল সাহেবের দাবি, যতক্ষণ না একটি রোড ম্যাপের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা স্থানান্তর করা না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। হাসিনা ও তার দোসররা কিন্তু বসে নেই। বিদেশে বসে তাদের চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কয়েকটি ঘটনার মধ্য দিয়ে দেশকে নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন খালেদা জিয়ার দলের নেতার।












Click it and Unblock the Notifications