India-Bangladesh: বাংলাদেশের রক্তের তেজ জানে না দিল্লি! আগরতলা অভিযানের আগে বড় হুঁশিয়ারি খালেদার ডানহাতের
India-Bangladesh: দিল্লির কাছে কোনও ভাবেই আত্মসমর্পণ নয়! রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে। ফলে বাংলাদেশের মানুষ কখনই মাতা নত করবে না বলেই হুঁশিয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। ঢাকার নয়া পল্টন থেকে আগরতলার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক দেয় খালেদা জিয়ার দল।
সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার আগেই ফের একবার ভারতকে হুঁশিয়ারি (India-Bangladesh) । এদিন ঢাকায় রুহুল কবির রিজভী বলেন, 'আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দিব'? এই রক্ত আমাদের। পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসা হয়েছে। ফলে কোনও ভাবেই আত্মসমর্পণের প্রশ্ন নেই বলে বার্তা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের।

গত কয়েকদিনে একের পর এক ভারত বিদ্বেষ ((India-Bangladesh) মন্তগব্য করেছেন তিনি। দিয়েছেন যুদ্ধের হুমকিও। এমনকি বাংলা-বিহার এবং ওডিশা দখল করে নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিন ঠিক একই ভাবে ফের হুঁশিয়ারি দিলেন রিজভি। হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তীব্র আক্রমণ শানান। বলেন, দিল্লির ক্ষমতা এখন সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী রয়েছে!
কার্যত তাঁদেরকে হুঁশিয়ারি দিয়ে রিজভির হুঁশিয়ারি, ''তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে। আজকে ভারতের শাসকগোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত''। অথচ ভারত গণতান্ত্রিক দেশ, বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বিরত্ব- এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি বলেও এদিন চাঞ্চল্যকর মন্তব্য কট্টরপন্থী এই নেতার। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
অন্যদিকে এদিন বাংলাদেশের বিএনপি'র লং মার্চ অভিযান ঘিরে একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে সীমান্তে। সীমান্তের ওপারে আখাউরা সীমান্ত, এপারে আগরতলা সীমান্ত। সেখানে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তে বিএসএফের পাশাপাশি সিআরপিএফকেও মোতায়েন করা হয়েছে। এক কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। একেবারে কড়া ব্যবস্থা রাখা হয়েছে ভারতের তরফে। সীমান্তের ওপারের পরিস্থিতির উপর কড়া নজরদারি চলছে বলেও জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একেবারে খালেদা জিয়ার ডানহাত হিসাবে কাজ করে থাকে। একদিকে যখন ভারত নপতুন বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলছে। সেখানে রিজভির একের পর এক উস্কানিমূলক মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর তরজা।












Click it and Unblock the Notifications