Bangladesh Bans Jamaat-e-Islami: বড় পদক্ষেপ হাসিনা সরকারের! বাংলাদেশে নিষিদ্ধ হল জামাত

Bangladesh Bans Jamaat-e-Islami: বড় পদক্ষেপ হাসিনা সরকারের। জামাতকে নিষিদ্ধ হল বাংলাদেশে। একই সঙ্গে ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকেও নিষিদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এই প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, জামাত ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং এই সংক্রান্ত যে সমস্ত সংগঠন আছে তাদের নিষিদ্ধ (Bangladesh Bans Jamaat-e-Islami) করা হচ্ছে। শুধু তাই নয়, এই নামে আর রাজনীতি করা যাবে না বলেও জানান হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। আর এরপরেই বাংলাদেশজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

Bangladesh Bans Jamaat-e-Islami

আর সেই কারনে বাংলাদেশজুড়ে নতুন করে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। র‍্যাব সহ সমস্ত নিরাপত্তা এজেন্সিকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন আগেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম খেতে হয় বাংলাদেশ সরকারকে।

শেষমেশ সেনা নামানোর নির্দেশ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, দেখা মাত্র গুলির নির্দেশও দেন তিনি। উত্তাল বাংলাদেশে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়। কীভাবে ঘটনা এত বড় রূপ নিল? ইতিমধ্যে তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

জানা যায়, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের পিছনে ছিল বড় ষড়যন্ত্র। সরকার ফেলার ছক ছিল বলেও দাবি। শুধু তাই নয়, জামাত এবং এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগও সামনে আসে। এরপর থেকে সংগঠনকে নিষিদ্ধ করার দাবি আরও জোরাল হয়।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরেই জামাত এবং তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ (Bangladesh Bans Jamaat-e-Islami) করার দাবি সামনে আসে। বিশেষ করে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল থেকে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠছিল।

আর এই ঘটনার পর এই ইস্যুতে চাপ বাড়তে থাকে হাসিনা সরকারের উপর। সম্প্রতি এই বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমেরর খবরে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামাত সহ ছাত্রশিবির ও তাদের অন্যান্য শাখা সংগঠনকে নিষিদ্ধ (Bangladesh Bans Jamaat-e-Islami) করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+