বাংলাদেশের 'প্রধানমন্ত্রী' শেখ হাসিনাই! ভারতে বসেই 'খেলা ঘোরানো'র ডাক, একই কায়দায় আবারও স্তব্ধ হবে সে দেশ?

Bangladesh: নতুন করে বাংলাদেশে বিক্ষোভের ডাক। এবার হরতাল করতে চলেছে শেখ হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগ। অধ্যাপক তথা বর্তমানে বাংলাদেশের সরকারের প্রধান মহম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তার পদত্যাগ ও 'অপশাসন-নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ ও ১৮ই ফেব্রুয়ারি দুদিন হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার রাতে দলটির ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। আর এরপরেই কার্যত বাংলাদেশজুড়ে (Bangladesh) একেবারে থরহরি কম্প শুরু হয়েছে। গদি হারানোর আশঙ্কার ইউনূস এবং অন্তবর্তী সরকার? জানা যাচ্ছে, আওয়ামী লীগের এই ঘোষণার পরেই প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস ডেকেছিলেন বলে খবর।

Bangladesh

যদিও ছাত্রর সংঘাত নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলা হলেও হাসিনার দলের কর্মসূচি নিয়েও আলোচনা ওই বইথকে হয়েছে বলে খবর। আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়ে ওই হরতাল করছে আওয়ামী লীগ। কর্মসূচির জন্য প্রস্তুতি নিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা করেছে ওই দল।

আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার থেকে ৫ ফেব্রুয়ারি, বুধবার পর্যন্ত দাবিগুলি লিফলেট আকারে বের করে বিলি করা হবে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া আগামী ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে আর ১০ ফেব্রুয়ারি হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ জুড়ে সর্বাত্মক আকারে বিক্ষোভ কর্মসূচি চলবে। আর ১৬ ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশে অবরোধের ডাক দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে দাবি জানানো হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে যে হত্যা মামলা চলছে, সেগুলি প্রত্যাহার করে নিতে হবে।

তাৎপর্যপূর্ণ ভাবে আওয়ামী লিগের ডাকা কর্মসূচিতে শেখ হাসিনাকে 'প্রধানমন্ত্রী' হিসেবেও উল্লেখ করেছে আওয়ামী লীগ। গত ১০ নভেম্বর রাস্তায় নামার কথা ঘোষণা করেও নামতে পারেনি তারা। এবার নতুন করে অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে ওই দল। জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে হওয়া বিদ্রোহের জেরে রাতারাতি বদলে যায় ওপার বাংলার রাজনীতি। প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মুজিবকন্যা।

বর্তমানে ভারতে থাকলেও ওপার বাংলায় একাধিক মামলা তাঁর বিরুদ্ধে। হাতে পেতে মরিয়া ইউনূস সরকার। একের পর এক দলের শীর্ষ নেতা-মন্ত্রীরা আজ জেলে। এমনকি বাদ পড়ছেন না আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দেওয়া হচ্ছে একাধিক মামলা। শুধু তাই নয়, করা হচ্ছে মারধরও। এই অবস্থায় ওপার বাংলার রাজনীতিতে ফের একবার ঘুরে দাঁড়ানোর ডাক হাসিনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+