Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh: ভোটের দামামা বেজে গেল, ডিজিটাল ট্রেন্ডে গা ভাসিয়ে অনলাইনে প্রকাশিত নির্বাচনী ইস্তেহার

বছর ঘুরতেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভারতে তো বটেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অনলাইনে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে ফেলল বাংলােদশের শাসক দল আওয়ামী লিগ। সেই ইস্তেহারে বাংলাদেশকে আরও স্মার্ট এবং ডিজিটাল করে গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

ভারতের পাশাপাশি তার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানেও সাধারণ নির্বাচন। পাকিস্তান তো সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। তার আগে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এদিকে বাংলাদেশেও নির্বাচনী প্রচারের তোরজোর শুরু হয়ে গিয়েছে।

Bangladesh

বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগ বছরের শুরুতেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। তাতে বাংলাদেশকে আরও আধুনিক, স্মার্ট এবং ডিজিটাল করে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 'স্মার্ট নাগরিক', 'স্মার্ট সরকার', 'স্মার্ট অর্থনীতি' ও 'স্মার্ট সমাজ' - এই চারটি স্তম্ভের সমন্বয়ে 'স্মার্ট বাংলাদেশ' গড়ার ঘোষণা করা হয়েছে নির্বাচনী ইস্তেহারে। এবং ১৯৪১ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লিগ আরও বড় প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৩ সালে সকলের জন্য পেনশন স্কিম চালু করা হয়েছিল। সেই প্রকল্প যাতে সর্বস্তরে কার্যকর হয় তার বার্তা দিয়েছেন। এই প্রকল্পে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য 'প্রবাস', বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের জন্য 'প্রগতি', স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য 'সুরক্ষা' এবং স্বকর্মে নিয়োজিত অতি দরিদ্রদের জন্য 'সমতা'। এই চারটি ভাগে ভাগ করে সার্বজনীন পেনশন দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে জানানো হয়েছে।

প্রথম থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আওয়ামি লিগ। যদিও কয়েক দফায় হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিএপি। একাধিকবার হাসিনা সরকারের বিরুদ্ধে আ্দোলন শুরু করছে। হাসিনা সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আন্দোলন জোরদার হয়েছে। এবার আর কোনও খামতি রাখতে চাইছেন না হাসিনা সরকার। জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বছরের প্রথম থেকেই।

বংলাদেশের উন্নয়নে একাধিক কাজ শুরু করেছে হাসিনা সরকার। ভারতের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিএনপিও ময়দানে নামতে শুরু করেছে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। চিনের সঙ্গেও হাসিনা সরকার একাধিক দ্বিপাক্ষিক চুক্তি করে চলেছে। ভারতের প্রতিবেশী দুই রাজ্যেক তোর জোর শুরু হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+