বিএনপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না! কেন এমন বার্তা আওয়ামি লিগের
গতবারের মতো খালেদা জিয়ার সিদ্ধান্ত এবং তারেক রহমানের পরামর্শে বিএনপির নেতারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে বিএনপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এমনটাই সতর্কবার্তা দিল আওয়ামি লিগ।
গতবারের মতো খালেদা জিয়ার সিদ্ধান্ত এবং তারেক রহমানের পরামর্শে বিএনপির নেতারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে বিএনপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এমনটাই সতর্কবার্তা দিল আওয়ামি লিগ। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ একথা বলেছেন। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দলের রাজনীতি কি দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত খালেদা জিয়াকে রক্ষা করা, নাকি বিএনপিকে রক্ষা করা? যদি বিএনপিকে রক্ষা করাই দলের রাজনীতি হয়, তাহলে অবশ্যই আগামী নির্বাচনে আসুন। তিনি বলেছেন, এখন তো বিএনপি নেতা-কর্মীদের গর্তের মধ্যে দেখা যায়। কিন্তু ভবিষ্যতে গর্তের মধ্যেও আর দেখা যাবে না।
পূর্বতন মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সংস্কৃতির মধ্যে কেউ কেউ ধর্মকে টেনে আনতে চায়, যেটা কখনওই কাম্য নয়। যারা সংস্কৃতিকে ধর্মের মধ্যে টেনে আনে, তারা দেশকে বিভক্ত করতে চায়। এর পিছনে কাজ করছে বিএনপি-জামাত গোষ্ঠী। তিনি অভিযোগ করেন, পয়লা বৈশাখে বিএনপি কার্যালয়ের সামনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাতে দেশীয় সংস্কৃতির চেয়ে বিজাতি সংস্কৃতি বেশি প্রাধান্য পেয়েছিল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে হাছান মাহমুদের প্রশ্ন, কোথা থেকে জানা গেল যে, সরকার খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এসব কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করে কোনও লাভ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামি লিগের নেতা কারাগারে খালেদা জিয়াকে দেওয়া সুবিধা নিয়েও কথা বলেন। তিনি আরও বলেন, কারা বিধি অনুযায়ী কারাগারে কেউ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ পাওয়ার সুযোগ নেই। খালেদা জিয়া শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আছেন। বাংলাদেশের আইন এবং বিধান অনুযায়ী, কারাগারের মধ্যে পছন্দের গৃহ পরিচারিকাকে রাখার সুযোগ নেই। খালেদা জিয়া তাঁর পছন্দের গৃহ পরিচারিকাকে সঙ্গে রাখতে পেরেছেন। যা আগে কখনো কেউ পায়নি।












Click it and Unblock the Notifications