ভারতে বসে এই সব কী বলছেন হাসিনা? মুখ খুলতেই ঘুম উড়েছে! জানেন বৈঠকে বাংলাদেশ কী বলল

Dhaka-Bangladesh: ভারতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্য রাখছেন তা মোটেই কাম্য নয়! তাতে অসন্তুষ্ট ইউনূস সরকার। ভারতকে জানাল বাংলাদেশ। সংখ্যালঘু ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্য বেড়েছে উত্তেজনা। কার্যত একে অপরের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছেন অনেকেই।

এই অবস্থায় আজ সোমবার বাংলাদেশের বিদেশ দফতরের সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈদেশিক উপদেষ্টা (Foreign Adviser) মহম্মদ তৌহিদ হুসেনের সঙ্গে বৈঠক (Dhaka-Bangladesh) হয় তাঁর। আর সেই বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) নিয়ে আলোচনা হয়।

Bangladesh hindu

তবে হস্তান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা না হলেও ভারতে বসে বঙ্গবন্ধু কন্যা যে বক্তব্য রাখছেন তাতে যে বাংলাদেশ সরকার মোটেই খুশি নয়, সেই বার্তা বিদেশ সচিন মিশ্রিকে দিয়েছেন বলে সে দেশে সাংবাদিক বৈঠকে দাবি করেছেন বাংলাদেশের বিদেশ দফতরের সচিব। বলে রাখা প্রয়োজন, গতকয়েকদিনে ভারতে বসে একাধিক বৈঠকে ভার্চুয়ালে যোগ দিয়েছেন হাসিনা। গণহত্যা সহ একাধিক ইস্যুতে ইউনূস সরকারকে একহাত নিয়েছেন। আর তাতেই চাপে অন্তবরতী সরকার।

শুধু তাই নয়, সংক্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে যে কথা ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হচ্ছে তা ঠিক নয় বলেও দাবি তাঁর। জানান, বৈঠকে এই বিষয়ে ভারতের বিদেশ সচিবকেদ দেখার কথা বলা হয়েছে। ঢাকা সহ সমস্ত দেশে সমস্ত সংখ্যালঘু মানুষ স্বাধীন ভাবে বসবাস করেও বলেও এদিন দাবি করেছেন মহম্মদ জসীম উদ্দিন। এমনকি বাংলাদেশের যা হচ্ছে তা অন্তবর্তী বিষয় বলেও এদিন দাবি করেছেন।

সাংবাদিক বৈঠকে মহম্মদ জসীম উদ্দিনের দাবি, বাংলাদেশ কখনও কোনও দেশের 'অন্তবর্তী বিষয়' নিয়ে কথা বলে না। ফলে ভারত এই বিষয়ে সাবধান থাকে সেই বার্তা এদিন নরমে গরমে দিয়েছেন সে দেশের বিদেশ সচিব। যদিও বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই এদিন তাৎপর্যপূর্ণ ভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কড়া বার্তা দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। সংখ্যাল্লঘুদের নিরাপত্তা তথা ধর্মীয় প্রতিষ্ঠান গুলিতে হামলা নিয়ে ইউনুস সরকারকে কড়া বার্তা দেন।

তবে বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকার কাজ করতে আগ্রহী বলে এদিন সে দেশে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+