নববর্ষের জঙ্গি হানার পরিকল্পনা ভেস্তে দিয়ে ৫ জনকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের!
নববর্ষে হামলা চালানোর পরিকল্পনা করা ৫ জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ গোষ্ঠীর সদস্যকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ।
ঢাকা, ২৯ ডিসেম্বর : নববর্ষে হামলা চালানোর পরিকল্পনা করা ৫ জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ গোষ্ঠীর সদস্যকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ।
প্রসঙ্গত, জুলাইতে ঢাকার কাফেতে হামলা চালিয়েছিল জেএমবি সদস্যরাই। এই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছিল। ফের তারা নববর্ষের আগের রাতে বড়সড় হামলার ছক কষেছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

তবে, কোথায় বা কীভাবে হামলা চালানোর পরিকল্পনা ছিল আতঙ্কবাদীদের সেবিষয়ে পরিস্কার করে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। শুধু ৩১ ডিসেম্বরের রাতে ভিড়ে হামলা চালানোই যে তাদের পরিকল্পনা ছিল তা জানিয়েছে পুলিশ।
ধৃত জঙ্গিদের কাছ থেকে ৬০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঢাকায় ৩১ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি ভোর পর্যন্ত বাইরে ভিড় জমানোতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
উল্লেখ্য, ঢাকা হামলার পর থেকে এখনও পর্যন্ত পুলিশ সন্দেহজনক ৪০ সন্ত্রাসবাদীকে গুলি করে মেরেছে।












Click it and Unblock the Notifications