পরীমনি: মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা

মাদক মামলায় জামিন পেয়েছেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি।

মঙ্গলবার জামিন আবেদনের শুনানির পর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন আদেশ দেন।

ঢাকার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিবিসি বাংলাকে জানিয়েছেন, অভিযোগপত্র না দেয়া পর্যন্ত পরীমনিকে জামিন দিয়েছেন আদালত।

পরীমনি: মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা

এর আগে এই মামলায় জামিন আবেদন করা হলে শুনানির জন্য ২১ দিন পর তেরই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন ঢাকা মহানগর দায়রা জজ।

তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন পরীমনি। তখন এই মামলায় কেন অবিলম্বে জামিন শুনানি হবে না, তা জানতে হাইকোর্ট রুল জারি করলে শুনানির তারিখ ১৩ দিন এগিয়ে আনা হয়।

বনানীর বাসা থেকে চৌঠা অগাস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব।

তার বাসা থেকে 'মদ ও আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধার করার কথা জানিয়ে পরদিন মাদক আইনে মামলা হয়।

সেই মামলায় তিন দফা রিমান্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।

গত ২২শে অগাস্ট মহানগর দায়রা জজ আদালতে পরীমনির পক্ষে জামিন আবেদন করা হয়। কিন্তু আদালত জামিন শুনানির জন্য ২১ দিন পর ১৩ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন।

পরদিন আরেকটি আবেদনে দ্রুত শুনানির আর্জি জানানো হলেও, তাতে আদালতের সাড়া মেলেনি।

ফলে ২৫শে অগাস্ট হাইকোর্টে আবেদন করে রুল চাওয়া হয়। পাশাপাশি পরীমনির জামিনের আবেদনও করা হয়।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চুয়াল বেঞ্চ ২৬শে অগাস্ট সরাসরি জামিনের আদেশ না দিয়ে রুল জারি করেন।

আদেশের অনুলিপি পাওয়ার দুই দিনের মধ্যে পরীমনির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেয়া হবে না, সেটা জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে ২১দিন পর জামিন শুনানির যে আদেশ দিয়েছেন জজ আদালত, সেটা কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়।

পহেলা সেপ্টেম্বর রুল শুনানির তারিখ নির্ধারণ করে মহানগর দায়রা জজকে রুলের জবাব দিতে বলা হয়। তবে তার আগেই জামিন আবেদনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন মহানগর দায়রা জজ আদালত।

গত ৪ঠা অগাস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে ওই বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে র‍্যাব।

ওইদিন প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে ওই বাসায় অভিযানের পরদিন র‍্যাব এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলো যে, পরীমনি আগে থেকেই অ্যালকোহলে আসক্ত এবং তার বাসা থেকে ১২০টি আগের ব্যবহার করা খালি বোতল ও ১৯টি বিদেশি মদের বোতল তারা উদ্ধার করেছে।

অভিযানের সময় বিপুল পরিমাণ মদ ছাড়াও এলএসডি ও আইসের মতো মাদক উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব দাবি করে।

র‍্যাব আটক করলেও এই মামলার তদন্তভার প্রথমে পায় ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের আদেশে তদন্তভার যায় অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিতে।

৫ই অগাস্ট আদালতে উপস্থাপনের পর তাকে চারদিনের রিমান্ডে নেয়া হয় এই অভিনেত্রীকে। পরবর্তীতে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেয়া হয়।

এর আগে জুন মাসে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন পরীমনি।

তিনি প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে 'ধর্ষণ ও হত্যা চেষ্টার' অভিযোগ তুলে বেশ সাড়া ফেলে দেন। আক্রান্ত হওয়ার পর প্রতিকার চেয়ে তিনি বনানী থানায় গিয়ে কোন সাড়া পাননি বলে অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন।

এ ঘটনার জের ধরে মামলা হয় এবং ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে আটক করা হয়, যিনি বর্তমানে জামিনে মুক্ত আছেন।

গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

শেষ মার্কিন বিমানটি কাবুল ছেড়েছে, সমাপ্ত হল দুই দশকের যুদ্ধ

পদ্মা সেতুর স্প্যানের সাথে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা

'পাসপোর্টের দালালদের বৈধতা দিয়ে এজেন্ট হিসেবে নিয়োগ দেয়া হবে'

তালেবানের আফগানিস্তানে কোন দেশ কীভাবে দাবার গুটি চালবে

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+