বাড়ছে করোনা দাপট, ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার
ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার
করোনায় কাঁপছে বাংলাদেশে। এই পরিস্থিতে আর ডেল্টা ভ্যারিয়েন্টের ধাক্কা নিতে নারাজ হাসিনা সরকার। আগেইতাই সতর্ক থাকতে ভারত সহ ৮টি দেশর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ এই দেশগুলি থেকে এখন আর কেউ বাংলাদেশে আসতে পারবেন না। গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেেশ নতুন করে লকডাউন জারি করা হয়েছে।

করোনা ধাক্কা বাংলাদেশে
ভারতের পর এবার বাংলাদেশে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ। সংক্রমণে বিপর্যস্ত বাংলাদেশে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন ধরেই কড়া লকডাউনে রয়েছে গোটা বাংলাদেশ। লকডাউন অমান্য করলেই গ্রেফতার করছে পুলিশ। কড়া হাতে লকডাউন রক্ষা করতে রাস্তায় নেমেছে বাংলাদেশ পুলিশ।

ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা
করেনা সংক্রমণ ভারতে কমলেও, ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে দেশে একাধিক রাজ্যে। আগে থেকেই তাই সতর্ক হয়েছে বাংলাদেশ। ভারত সহ ৮টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ এই দেশগুলি থেকে এখন বাংলাদেশে কেউ প্রবেশ করতে পারবেন না। তালিকায় ভারত ছাড়াও রয়েছে নেপাল, দক্ষিণ আফ্রিকা। তবে যে প্রবাসী বাংলাদেশিরা সেই সব দেশে থাকেন তাঁদের অনুমতি নিয়ে তবেই দেশে ফিরতে হবে।

নিষেধাজ্ঞা আরও ১২টি দেশে
ব্রাজিল, আর্জেন্টিনা, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, আরব আমিরশাহি সহ ১২টি দেশের উপরেই নিেষধাজ্ঞাজারি করা হয়েছে। সেখান থেকেই কেউ বাংলাদেশে এই মুহূর্তে আসতে পারবেন না। এই তালিকার বাইরে যেকোনওদেশে বাংলাদেশিরা সফর করতে পারবেন তবে দেশে ফেরার পর তাঁদের বাধ্যতামূলক ভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সীমান্ত খোলা
কয়েকদিন আগেই বাণিজ্যের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়া হয়েছিল। সেই সীমান্ত দিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্যেও আম পাঠিয়েছেন শেখ হাসিনা। গত ১ জুলাই থেকে বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications