সরকারটা বাঁচাতে হবে তো! সস্তায় রুটি খাওয়াতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বস্তা বস্তা গম কিনছে ইউনূস সরকার
Bangladesh: বাংলাদেশের বাজারে হু হু করে সমস্ত জিনিসের দাম বাড়ছে! বিশেষ করে শাক-সবজি থেকে শুরু করে নিত্য ব্যবহৃত সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। বর্তমানে বাংলা থেকে বাংলাদেশে আলু রফতানি বন্ধ রয়েছে। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। সে দেশের বাজারে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ টাকার কাছাকাছি দামে আলু বিক্রি হচ্ছে। যদিও গত কয়েক দফায় পেঁয়াজ পাঠানো হয়েছে বাংলাদেশে।
তাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বাংলাদেশের মানুষ। কিন্তু অন্যান্য সামগ্রির দাম যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশের মানুষের ক্ষোভ বাড়ছে। আর সেই ক্ষোভ যে কোনও সময় বুমেরাং হতে পারে! আর সেই আশঙ্কা থেকে এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে গম কিনছেন বাংলাদেশ। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানিকৃত ৫২ হাজার ৫ শ' মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছেছে। এমনটাই বাংলাদেশের সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী।, এমভি এনজয় প্রোসপারিটি জাহাজে চট্টগ্রামে এসে পৌঁছেছে একেবারে বস্তা বস্তা গম। এমনটাই ইউনূস সরকারের খাদ্যমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটিই বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান। ফলে সরকারের আশা কিছুটা হলেও দর বাংলাদেশের বাজারে এতে নিয়ন্ত্রণ করা যাবে।
সংবাদ বিজ্ঞপতিতে সে দেশের খাদ্যমন্ত্রক আরও জানিয়েছে, জাহাজে ইউক্রেন থেকে যে বস্তাবন্সি গম এসেছে তার নমুনা সংগ্রহ করা হবে। এবং তা পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। আর সেই মান ঠিক থাকলেই জাহাজ থেকে দ্রুত গম নামানোর কাজ শুরু হবে বলে সে দেশের সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, এই গমের মধ্যে ৩১ হাজার ৫শ' মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাস করা হবে।
অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে। বলে রাখা প্রয়োজন, আলু-পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ বাংলাদেশের বাজারে ঠিক রাখতে ভারতের বিকল্প দেশের সন্ধান করছে ইউনূস সরকার। আর সেই তালিকার প্রথমেই আছে পাকিস্তান, চিন এবং তুরস্ক। এই সমস্ত দেশ থেকে পণ্য আনতে ইতিমধ্যে উদ্যোগী সরকার। এর মধ্যেই ইউক্রেন থেকে গম নিল বাংলাদেশ।












Click it and Unblock the Notifications