পিছিয়ে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণের তারিখ

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ আবারও পিছিয়ে গিয়েছে। আগামী ৪ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য সময় দেওয়া থাকলেও তা পিছিয়ে আগামী ৭ মে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ আবারও পিছিয়ে গিয়েছে। আগামী ৪ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য সময় দেওয়া থাকলেও তা পিছিয়ে আগামী ৭ মে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। এমনটাই জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

পিছিয়ে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণের তারিখ

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে।

উৎক্ষেপণের সময়ে যে পরিবর্তন আসতে পারে, সে কথা আগেই জানানো হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী ৪ মে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১' উৎক্ষেপণ হতে যাচ্ছে জানিয়ে গত ১৬ এপ্রিল স্যাটেলাইটটির প্রকল্প পরিচালক মহম্মদ মেসবাহুজ্জামান বলেছিলেন, এরই মধ্যে এটির নির্মাণ ও গ্রাউন্ড স্টেশনের কাজ শেষ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+