কলায় কামড় দিতেই বেরিয়ে এলো শত শত মাকড়শা

নিজ বাড়িতে সাত মাসের বাচ্চাকে পাশে বসিয়ে মাত্রই একটি কলায় কামড় দিয়েছেন এক মহিলা। ওমনি কলা থেকে বেরিয়ে এলো শত শত মাকড়শা। ভয়ে তিন দিন বাড়ি-ছাড়া হলেন তিনি।

ব্রাজিল থেকে আসা কলায় কামড় বসানোর পর সেটা থেকে শত শত মাকড়শার ছানা বেরিয়ে আসার পর ইংল্যান্ডে এক নারীকে তার শিশুসহ তিন দিন বাড়ির বাইরে রাত্রিযাপন করতে হয়েছে।

ওয়ারউইকশয়ারের জেমা প্রাইস সুপার মার্কেট থেকে কলাটি কিনেছিলেন খাবেন বলে।

শোবার ঘরে তার সাত-মাস বয়সী ঘুমন্ত ছেলে লিও-কে পাশে শুইয়ে রেখে যেইমাত্র তিনি কলাতে দিয়েছেন কামড়, সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসে অসংখ্য বাচ্চা মাকড়শা।

"কিলবিল করে মাকড়শাগুলো আমার মুখে আর হাতে ছড়িয়ে পড়ে," মিজ প্রাইস বলছিলেন, "ছড়িয়ে পড়ে বিছানায় আর লিও-র কটে।"

"আমার মনে হয় কলার মধ্যে মা মাকড়শার ডিমের থলে ছিল। আর সেটাই কোনভাবে ভেঙে গিয়েছিল।"

Gemma Price
BBC
Gemma Price

পরে ওয়ারউইকশায়ারের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা মিজ প্রাইসকে বলেছিলেন, ঐ জাতের মাকড়শার কামড় খেলে তার মৃত্যু হতে পারতো।

এরপর পুলিশ এসে বাড়ি খালি করে।

জেমা প্রাইসকে তিন রাত কাটাতে হয় তার মায়ের বাড়িতে।

যেখান থেকে কলাটি কেনা হয়েছিল সেই সুপারমার্কেট নিজ খরচে একটি বিশেষজ্ঞ কীটনাশক কোম্পানিকে দিয়ে মিজ প্রাইসের বাড়িকে মাকড়শা-মুক্ত করে।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+